সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

উজানের ঢলে দুধকুমার নদে ভেসে এলো মৃত গন্ডার

কুড়িগ্রামের দুধকুমার নদে ভারত থেকে একটি মৃত গন্ডার ভেসে এসেছে। কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে গন্ডারটি ভেসে আসে বলে জানিয়েছে স্থানীয়রা।

পরিবেশ

কুড়িগ্রামের দুধকুমার নদে ভারত থেকে একটি মৃত গন্ডার ভেসে এসেছে। কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে গন্ডারটি ভেসে আসে বলে জানিয়েছে স্থানীয়রা।

বুধবার (৮ অক্টোবর) ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর এলাকায় নদীর চরে আটকে পড়া প্রাণীটি দেখতে আসেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান ও যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা।

এসময় জুয়েল রানা বলেন, গন্ডারটির দেহ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই মাস পর পচন প্রক্রিয়া সম্পন্ন হলে হাড়গোড় সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণ করা হবে। এগুলো শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করা হবে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় দুধকুমার নদে স্রোতের সঙ্গে ভেসে আসে প্রাণীটি। পরে ভূরুঙ্গামারীর দক্ষিণছাট গোপালপুর এলাকায় চরে আটকে পড়ে মৃত গন্ডারটি।

স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল ইসলাম বলেন, উজানের ঢলে কালজানি ও দুধকুমার নদে হাজার হাজার গাছের গুঁড়ি ও কাঠ ভেসে এসেছিল। এর সঙ্গে ওই মৃত গন্ডারটি ভেসে আসে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, উজানের ঢলে মৃত গন্ডারটি ভেসে এসে দুধকুমার নদের চরে আটকে পড়েছে। মঙ্গলবার এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমি বন বিভাগকে অবগত করি।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, 'গন্ডারটি বড় ও ভারী হওয়ায় সরানো সম্ভব হয়নি। তাই মাটিতে গর্ত করে সেখানেই পুঁতে ফেলার জন্য বলা হয়েছে। জাদুঘরের লোকজন এর হাড় সংগ্রহ করবেন।

রোকনুজ্জামান মানু/কেএইচকে/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()