সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

বিশ্বকবির উন্নয়ন চিন্তার ফসল ইংল্যান্ডের ডার্টিংটন হল

শিল্প-সাহিত্য আর জমিদারির বাইরে গণমানুষের উন্নয়ন চিন্তা নিয়ে বিশ্বব্যাপী

ফসল

শিল্প-সাহিত্য আর জমিদারির বাইরে গণমানুষের উন্নয়ন চিন্তা নিয়ে বিশ্বব্যাপী

ছুটে বেড়িয়েছেন রবীন্দ্রনাথ। গ্রহণ যেমন করেছেন নতুন নতুন ধারণা; সবখানে ছাপও রেখেছেন তার বহুমুখি উন্নয়ন দর্শনের। যা এখনও আলো ছড়াচ্ছে বিশ্ববাসীর সামনে।

কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর আর নওগাঁর পতিসর, পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ এই তিন জমিদারি দেখাশোনার পাশাপাশি যে কাজটি জোরেশোরে করেন তা হলো পল্লী উন্নয়ন ও সমবায়ের নানা পরীক্ষা-নিরীক্ষা। এরই সফল বাস্তবায়ন ক্ষেত্র ছিল পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন সংলগ্ন ৬০ একর জায়গার ওপর গড়ে তোলা শ্রীনিকেতন।

এখানে তার একান্ত সহকারী ছিলেন মার্কিনী কৃষি অর্থনীতিবিদ এলমহার্স্ট, যিনি বিয়ে করেন ব্রিটিশ ধনাঢ্য তরুণী ডরোথিকে। তারই অর্থানুকূল্যে যুক্তরাজ্যের ডেভনে সাড়ে ১২’শ একর জমির ওপর রবীন্দ্রনাথের উন্নয়ন চিন্তার আলোকে গড়ে ওঠে আরেক শ্রীনিকেতন, ডার্টিংটন হল।

ভারতীয় দার্শনিক সতীশ কুমার জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে গড়ে ওঠে এই ডার্টিংটন ট্রাস্ট হল। এই হলের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের ব্যক্তিগত সহকারী লিওনার্ড এলমহার্স্ট। তিনি ভারতে তিন বছর কাটান রবীন্দ্রনাথের কিছু প্রকল্প তদাকরির কাজে। সেসময় তিনি শ্রীনিকেতনের খামারে কাজ করেছেন। রবীন্দ্রনাথের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। ফেরার সময় রবীন্দ্রনাথ তাকে তাগাদা দিলেন শ্রীনিকেতনের মতো ইংল্যান্ডের মাটিতে কিছু গড়ে তোলার। যেখানে শিক্ষা কেন্দ্র, কলা কেন্দ্র, হস্ত শিল্প কেন্দ্র, কৃষি কেন্দ্র থাকবে।

কালেরসাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কয়েক’শ বছরের পুরনো স্থাপনা আর গাছগাছালিতে পূর্ণ সবুজ প্রাঙ্গন। যা বিশ্ববাসীকে এখনও চিনিয়ে দিচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথের পল্লী উন্নয়ন দর্শনের পথগুলো।

ডার্টিংটন কলেজ অব আর্টসের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ পিটার বক্স বলেন, এলমহার্স্ট আমেরিকান হলেও ব্রিটিশ সমাজে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন তার মাথায় এসেছিলো রবীন্দ্রনাথের মাধ্যমে। তিনি রবীন্দ্রনাথের মতো করেই ভাবতে চেয়েছিলেন। এই হিসেবে বলবো রবীন্দ্রনাথ এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ডাটিংটন হলে বহুকাল ধরেই চলছে মানবিক শিক্ষার স্কুল। মানবতার পথে আত্মশুদ্ধি যারা চান তারা ছুটে আসেন এখানে। আবিস্কার করেন অন্য এক রবীন্দ্রনাথকে। সেখানে আসা একজন পর্যটক বলেন, জানি এখানে মানবিকতার শিক্ষা দেয়া হয়। এই স্কুলটি আমাকে টানে বেশি। কিন্তু ডার্টিংটন হলে কতখানি টিকে থাকছে রবীন্দ্রনাথ, তা নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয়দের।

যুক্তরাজ্য ডেভন প্রবাসী প্রকৌশলী আবু এম আব্দুল্লাহ অভিয্গে করে বলেন, এখানে অনেকবার এসেছেন রবীন্দ্রনাথ। এখানে এসে তিনি অনেক ছবি আঁকতেন। কিন্তু দুঃখের বিষয় রবীন্দ্রনাথের বেশির ভাগ ছবিই নিলাম হয়ে গেছে।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()