সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ঈদের আগে টাকা তুলতে এটিএম বুথে গ্রাহকদের ভিড়

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন। এই ঈদের প্রধান কাজ কোরবানি বা পশু জবাই করা। একদিকে পশুর হাটগুলোতো আসতে শুরু করেছে গরু। অন্যদিকে, স্বাভাবিক লেনদেনের শেষ দিন আজ। সেকারণে ব্যাংক-বুথে টাকা তোলার জন্য গ্রাহকদের ভিড় বেড়ে গেছে।

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন। এই ঈদের প্রধান কাজ কোরবানি বা পশু জবাই করা। একদিকে পশুর হাটগুলোতো আসতে শুরু করেছে গরু। অন্যদিকে, স্বাভাবিক লেনদেনের শেষ দিন আজ। সেকারণে ব্যাংক-বুথে টাকা তোলার জন্য গ্রাহকদের ভিড় বেড়ে গেছে।

আগামীকাল থেকে টানা ১০ দিনের ছুটি পড়ছে। ব্যাংক লেনদেনের শেষ দিন হওয়ায় ঈদের ছুটির আগে ব্যাংক-বুথে টাকা তোলার জন্য গ্রাহকদের হিড়িক পড়ে গেছে।

প্রায় প্রতিটি শাখাতেই, এমনকি ব্যাংকগুলোর বুথে চোখে পড়ার মতো গ্রাহকদের উপস্থিতি সকাল থেকে।

বুধবার (৪ জুন) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখা আছে। গ্রাহকদের কোনো সমস্যা হচ্ছে না।

সকাল থেকেই ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় দেখা যায়, ঈদকে কেন্দ্র করে বেড়েছে গ্রাহকের চাপ। কেউ অগ্রিম টাকা তুলছেন আবার কেউ নিজের সঞ্চয় ভাঙছেন। তবে গ্রাহকদের বাড়তি চাপকে সামাল দিতে আগে থেকেই সেবার পরিসর বাড়িয়ে রেখেছিলেন অধিকাংশ ব্যাংক।

এ নিয়ে কথা হয় সোনালী ব্যাংক কর্মকর্তা পারভেজের সঙ্গে। তিনি বলেন, সাধারণত উৎসবকে কেন্দ্র করে টাকার প্রয়োজন হয় সবার। কারো প্রয়োজন শপিংয়ে আবার কারো পশুর বাজারে কোরবানির পশু কেনবার জন্য। কেউ কেউ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য টাকার প্রয়োজন। অনেকেই নিজ প্রতিষ্ঠানের বেতন-ভাতা পরিশোধ করবেন। এতে ব্যাংকে শেষ কর্মদিবসে গ্রাহকের উপস্থিতি বাড়বে এটা ধরে নিয়েই আমরা আমাদের কাজে গিয়ে নিয়েছি। এ নিয়ে পূর্ব প্রস্তুতি ছিল এজন্য কোন ভোগান্তিতে পড়তে হয়নি গ্রাহকদের।

অগ্রণী ব্যাংক কর্মকর্তা মাহবুব বলেন, প্রতি বছরই ঈদের আগে শেষ কর্মদিবসে গ্রাহক বেশি বেশি টাকা উত্তোলন করেন। জমার চেয়ে তাদের উত্তোলন বেশি হওয়ায় ব্যাংকেরও পূর্ব প্রস্তুতি থাকে। আজ সকাল থেকেই গ্রাহক উপস্থিতি রয়েছে। আমরাও চেষ্টা করছি গ্রাহকদের সর্বোচ্চ সেবাটি দিতে।

দেশে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহার ছুটি শুরু আগামীকাল ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। ছুটি শেষ হবে ১৪ জুন।

ইএআর/এসএনআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

বাজার ব্যবস্থাপনা

ঢাকার বাজারে আটা-ময়দার দাম বাড়ল, মুরগি ও ডিম এখনো চড়া

এক মাসে খোলা আটার কেজিতে ৫ টাকা ও ময়দায় ১০ টাকা বেড়েছে; ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি আর ডিম ডজন ১৫০ টাকায় আটকে আছে দেড় মাস ধরে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধ চেকঅফের অর্থ আর ইএসজি কর্মসূচিতে ব্যয় করা যাবে না, ঘোষণা ইউএসডিএর

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ দুগ্ধ চেকঅফ তহবিল থেকে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) উদ্যোগে অর্থায়ন বন্ধ করেছে এবং অন্য সব পণ্যের চেকঅফেও একই নিয়ম প্রয়োগের নির্দেশ দিয়েছে।

usda১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাদ্য সংকটে হাইতির ১৩ হাজার পরিবারে পৌঁছাচ্ছে বীজ ও ছোট গবাদিপশু

আঞ্চলিক মানবিক তহবিলের অর্থায়নে এফএওর জরুরি খাদ্য উৎপাদন কর্মসূচি হাইতির তিনটি সবচেয়ে সংকটাপন্ন বিভাগে ২০৫ টনের বেশি বীজ ও ১ লাখ ৬০ হাজারের বেশি ছোট প্রাণী বিতরণ করছে।

এফএও নিউজরুম১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()