সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা২৩°ভারী বৃষ্টিআর্দ্রতা ৯৮%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ১.৮ মিমি

রমজানের খেজুর নিয়ে আলজেরিয়ার সঙ্গে সরকারের আলোচনা

রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সাশ্রয়ী দামে সরবরাহ নিশ্চিত করতে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে আলোচনা করেন তিনি।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।

রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় এখন খেজুরের ভরা মৌসুম। দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে।প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব এরই মধ্যে পাঠিয়েছে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয়। দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠানও পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।

রাষ্ট্রদূতের মতে, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বন্দরে চালান পৌঁছানো সম্ভব।

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্যচুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়।

দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও নিয়মিত বৈঠকের ওপরও জোর দেওয়া হয়।

বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন রাষ্ট্রদূত। আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণও জানান তিনি।

সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

বারহাট্টায় সরকারি ট্যাগের ধানবীজ ৬৯০ টাকার প্যাকেট হাজার টাকায়, কৃষকদের অভিযোগফসল

বারহাট্টায় সরকারি ট্যাগের ধানবীজ ৬৯০ টাকার প্যাকেট হাজার টাকায়, কৃষকদের অভিযোগ

নেত্রকোনার বারহাট্টায় কৃষকদের অভিযোগ, বরাদ্দ না পাওয়া দোকানেও সরকারি লেবেলের ব্রি ধান৯৬ বীজের প্যাকেট মিলছে চড়া দামে; ব্যবসায়ী ও উপজেলা কৃষি কর্মকর্তা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

প্রতিদিনের সংবাদ১৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
কৃষির আসল সংকট লোকসান আর যন্ত্রের অভাব, অটোচালক নয়: মাহা মির্জার বিশ্লেষণমতামত

কৃষির আসল সংকট লোকসান আর যন্ত্রের অভাব, অটোচালক নয়: মাহা মির্জার বিশ্লেষণ

প্রথম আলোর কলামে মাহা মির্জা লিখেছেন, বাম্পার ফলনের পরও কৃষকের লোকসান, মৌসুমি শ্রমিক-সংকট ও যান্ত্রিকীকরণের ঘাটতিই কৃষির মূল সমস্যা; শহরে আসা অটোচালকদের দায়ী করা ভুল। মত লেখকের নিজস্ব।

প্রথম আলো১৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
সারের সংকট নেই, কৃষকের আতঙ্কই কারণ: রাজশাহীর সভায় কর্মকর্তাদের দাবিফসল

সারের সংকট নেই, কৃষকের আতঙ্কই কারণ: রাজশাহীর সভায় কর্মকর্তাদের দাবি

কৃষিসচিব সেলিম খানের উপস্থিতিতে রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তারা বলেছেন, ডিলারদের কাছে পর্যাপ্ত সার আছে; তবে নাটোরে টিএসপি আসামাত্র শেষ হয়ে যাচ্ছে।

বার্তা২৪১৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)