সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

চুয়াডাঙ্গার আম বাজারে আসবে ১৪ মে

১৪ মে থেকে চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে আম পাড়া শুরু হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফল

১৪ মে থেকে চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে আম পাড়া শুরু হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ১৪ মে (৩১ বৈশাখ) থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের, ২২ মে (৮ জ্যৈষ্ঠ) থেকে হিমসাগর, ২৫ মে (১১ জ্যৈষ্ঠ) থেকে ল্যাংড়া, ৫ জুন (২২ জ্যৈষ্ঠ) থেকে আম্রপালি (বারি আম-৩), ২১ জুন (৭ আষাঢ়) থেকে ফজলি এবং ১ জুলাই (১৭ আষাঢ়) থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে।

তিনি আরও জানান, আম পাকানো ও সংরক্ষণের জন্য কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে না। অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন অনুয়ায়ী যথাযথ নেওয়া হবে।

আরও পড়ুন: নওগাঁয় ২৫ মে থেকে আম পাড়া শুরু

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা জানান, ১৪ মে থেকে বাণিজ্যিকভাবে ক্রমান্বয়ে গাছ থেকে আম পাড়া শুরু হবে। এদিন আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের মধ্যে দিয়ে আমপাড়া শুরু করা হবে।

বিভাস চন্দ্র সাহা আরও বলেন, জেলার জন্য আম সংগ্রহের যে সূচি দেওয়া হয়েছে, তার বাইরে কেউ অপরিপক্ব আম পাড়তে পারবেন না। এর ব্যত্যয় হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা ও আম বাগান মালিক এবং আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()