সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৪%বাতাস ৫ কিমি/ঘ

বাজারে পাওয়া যাচ্ছে চুয়াডাঙ্গার আম

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। রোববার (১৪ মে) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা পৌর এলাকার মহিলা কলেজ পাড়ায় মহলদার আম্রকাননে আম পাড়া উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। রোববার (১৪ মে) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা পৌর এলাকার মহিলা কলেজ পাড়ায় মহলদার আম্রকাননে আম পাড়া উদ্বোধন করা হয়।

বাগান মালিকরা সকাল থেকে আম পাড়া শুরু করেন। প্রথমে বোম্বাই, গুটি ও আটি আম নামানো শুরু হয়েছে। পর্যায়ক্রমে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালিসহ অন্য জাতের আম পাড়া হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, আজ থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম পাড়ার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় বাজারজাত শুরু হলো। এ জেলার আম খুবই সুস্বাদু ও দেশেও এর কদর আছে। তাই আম পাকানো ও সংরক্ষণের জন্য কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে না। অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যথাযথ নেওয়া হবে। আমরা চাই চুয়াডাঙ্গার আম জেলা ও দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করা হোক।

জেলা প্রশাসক আরও বলেন, ক্রমান্বয়ে ২২ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ২১ জুন থেকে ফজলি এবং ১ জুলাই থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, বাণিজ্যিকভাবে ক্রমান্বয়ে গাছ থেকে আম পাড়া কার্যক্রম শুরু হলো। জেলার জন্য আম সংগ্রহের যে সূচি দেওয়া হয়েছে, তার বাইরে কেউ অপরিপক্ব আম পাড়তে পারবেন না। এর ব্যত্যয় হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হুসাইন মালিক/এসজে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

অরুণাচলের জিরো থেকে পরীক্ষামূলকভাবে ১.৫ টন কিউই গেল দুবাইয়ে

আল কুসাইসের লুলু হাইপারমার্কেটে প্রদর্শিত হয়েছে এই ফল; বিদেশি ক্রেতার সাড়া যাচাই করাই উদ্দেশ্য।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

কুল্লুর সিন্দুরি ডালিম গেল দুবাইয়ে, যুক্ত প্রায় ৬০০ কৃষকের সংগঠন

৬৫০ বাক্সে ১ দশমিক ৩ টন ডালিম রপ্তানিতে সহায়তা করেছে ভারতের অ্যাপেডা; সরাসরি কেনা হয়েছে স্থানীয় কৃষক ও ভুন্টার এফপিও থেকে।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

প্রোটিনভিত্তিক জৈব ছত্রাকনাশক প্রযুক্তি: নেদারল্যান্ডসে ৩৫০ হেক্টরে পরীক্ষার অনুমতি

বায়োটালিসের ইভোকা এনজি টমেটো, শসা ও স্ট্রবেরিতে কৃষকের মাঠে পরীক্ষা হবে; ফসল বিক্রিও করা যাবে, ইউরোপে বাজারে আসার লক্ষ্য ২০২৯।

অ্যাগ্রিবিজনেস গ্লোবাল৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)