সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম বাজারে আসছে শুক্রবার

গত একমাস ধরে দেশজুড়ে বিক্রি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম। এখন পর্যন্ত বাজারে উঠেছে খিরসাপাত, ল্যাংড়া, লক্ষণভোগসহ বিভিন্ন গুটি জাতের আম। তবে এসব আম এখন প্রায় শেষ পর্যায়ে। শুক্রবার (২০ জুন) থেকে বাজারে আসছে জিআই স্বীকৃত জেলার সুস্বাদু ফজলি আম।

ফল

গত একমাস ধরে দেশজুড়ে বিক্রি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম। এখন পর্যন্ত বাজারে উঠেছে খিরসাপাত, ল্যাংড়া, লক্ষণভোগসহ বিভিন্ন গুটি জাতের আম। তবে এসব আম এখন প্রায় শেষ পর্যায়ে। শুক্রবার (২০ জুন) থেকে বাজারে আসছে জিআই স্বীকৃত জেলার সুস্বাদু ফজলি আম।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার মহারাজপুর এলাকায় চৌধুরির আম বাগানে গিয়ে দেখা যায়। বড় বড় গাছ থেকে নামানো হচ্ছে আম। তবে এসব আম কাঁচা নয়, কাঁচা আমের মধ্যে থেকে বাছাই করে পাকা আমগুলো পাড়া হচ্ছে। চাষিরা বলছেন, সারাদিন ধরে বাছাই করে পাঁকা আম নামিয়ে কানসাট বাজারে বিক্রি করা হয়। কারণ পাকা আম গাছে থাকলে নষ্ট হয়ে যায়।

চৌধুরীর বাগানের আম কেনা-বেচার দায়িত্বে আছেন শফিকুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, গত দুদিন ধরে ফজলি গাছে আম পাকতে শুরু করেছে। তাই শুধু পাকা আমগুলো বাছাই করে পেড়ে বাজারে বিক্রি করা হচ্ছে। তবে আগামীকাল থেকে কাঁচা ফজলি আমও বিক্রি করা হবে।

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আমচাষী শহিদুল ইসলাম বলেন, গাছেই পাকতে শুরু করে ফজলি আম। এক-দুদিনের মধ্যে বাজারে উঠবে ফজলি আম। এবার ফজলি আমের ফলন তেমন ভালো হয়নি। তাই দাম নিয়ে শঙ্কায় আছি।

মনাকষা ইউনিয়নের আমচাষি রফিকুল ইসলাম বলেন, দিনদিন আমের উৎপাদন খরচ বাড়ছে। কিন্তু সে অনুযায়ী আমের দাম বাড়ছে না। আর ফজলি আম পরশুদিন থেকে বিক্রি শুরু করবো। ২ হাজার টাকার বেশি মণ দরে ফজলি আম বিক্রি করতে না পারলে লোকসান গুণতে হবে।

সদর উপজেলার আম চাষি আতিকুর রহমান সজল বলেন, গোপালভোগ আম শেষ। এছাড়া খিরসাপাত আম প্রায় শেষপর্যায়ে। আগামীকাল থেকে ফজলি আম পাড়া শরু হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াসিন আলী বলেন, এবার আম পাড়ার সময়সীমা নির্ধারণ করা হয়নি। তাই গাছে আম পাঁকলেই চাষিরা পেড়ে বিক্রি করতে পারবেন। এরই মধ্যে গাছে ফজলি আম পাকতে শরু করেছে। দু-একদিনের মধ্যে চাষিরা পেড়ে বিক্রি করবেন। এর পরে আশ্বিনা আম বাজারে আসবে।

কৃষি বিভাগের তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন। গত বছর জেলার আম বিদেশে রপ্তানি হয়েছিল ১৩৩ মেট্রিক টন।

সোহান মাহমুদ/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()