সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল ৬ নম্বর পুল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটে।

বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল ৬ নম্বর পুল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় একটি মুখপোড়া হনুমান সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে সিএনজি অটোরিকশা চালক অখিল মালাকার রাস্তার পাশে হনুমানটি পড়ে থাকতে দেখে মুখে পানি দেন এবং হনুমানটিকে বাঁচানোর চেষ্টা করেন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত মুখপোড়া হনুমানটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হনুমানটিকে মৃত ঘোষণা করেন।

মৃত মুখপোড়া হনুমানটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানটি মারা গেছে।

মাহিদুল ইসলাম/এএইচ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()