সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

দীপ্ত লুচি কি টবে চাষ করা যায়? জানুন উপায়

গুল্ম জাতীয় উদ্ভিদ দীপ্ত লুচি ঔষধি গুণে অনন্য। এই গুণের জন্যই গাছটি বাড়ির ছাদে, বারান্দায় বা আঙিনায় টবে চাষ করতে পারেন। খুব সহজেই গাছটি চাষ করা যায়। জেনে নিন উপায়:

ছাদকৃষি

গুল্ম জাতীয় উদ্ভিদ দীপ্ত লুচি ঔষধি গুণে অনন্য। এই গুণের জন্যই গাছটি বাড়ির ছাদে, বারান্দায় বা আঙিনায় টবে চাষ করতে পারেন। খুব সহজেই গাছটি চাষ করা যায়। জেনে নিন উপায়:

এই গাছের পাতা, ফুল দেখতে অনেকটা লুচির মতো। পাতাগুলো বেশ প্রশস্ত ও মসৃণ। এ গাছে সূর্যের আলো পড়লে এক ধরনের আলো দেখা যায়। তাই এর নাম দীপ্ত লুচি।

দীপ্ত লুচির বৈজ্ঞানিক নাম 'পেপেরোমিয়া পেলাসিডা'। যা পাইপারেসিয়া পরিবারের গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। এটি ১৫-৪৫ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। যা সাধারণত স্যাঁতসেঁতে কম আলোযুক্ত স্থানে জন্মায়।

দীপ্ত লুচির ডালপালাগুলো বেশ ছড়ানো এবং শক্তিশালী। যা থেকে মনোরম পাতা এবং ফুল ফোটে। পাতাগুলো বেশ প্রশস্ত ও গোলাকার। গ্রীষ্মকালে এই গাছে সাদা অথবা হালকা গোলাপি রঙের ছোট ছোট ফুল ফোটে। যা বাতাসে মৃদু সুবাস ছড়ায়।

দীপ্ত লুচি গাছ টবেও চাষ করা যায়। এটি খুব দ্রুত বাড়ে। এর জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন হয় না। তবে উর্বর মাটিতে ভালো বৃদ্ধি পায়। তাই যে কোনো মাটির মধ্যে বীজ বা চারা রোপণ করলেই হয়ে যায়। এটি আর্দ্র ও ছায়াঘেরা স্থানে সহজেই জন্মায়।

উর্বর ও ঝুরঝুরে মাটিতে দীপ্ত লুচির বৃদ্ধি ভালো হয়। মাঝারি রোদ এবং নিয়মিত পানি দিতে হয়। টবে বা বাগানের আর্দ্র কোণায় এটি প্রাকৃতিকভাবে বেড়ে উঠতে পারে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
শাকসবজি

বাড়ছে কাঁচা মরিচের দাম, আগেই চাষ করে নিন টবে

কাঁচা মরিচের কেজি এখন ৪০০ টাকা। কিন্তু এই মরিচ ছাড়া কোনো তরকারি রান্না করা সম্ভব নয়। তাই কম পরিশ্রমে বাড়ির চিলেকোঠা, ছাদে, বারান্দায় অথবা আঙিনায় টবে মরিচ চাষ করতে পারেন। এতে খরচও অনেক কম। সামান্য যত্নেই দ্রুত বেড়ে উঠবে মরিচ গাছ।

জাগো নিউজ ২৪৩১ জুলাই ২০২৬৩ মিনিটের পড়া
ছাদকৃষি

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদে সম্ভব নিরাপদ ও টাটকা সবজির জোগান| মিরপুরের শাহিন সুলতানা মিনি তার ছাদকে পরিণত করেছেন এমনই এক সবুজ ছাদকৃষিতে|

শাইখ সিরাজ৩০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()