সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ৫ কিমি/ঘ

যশোরে লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে বোরো আবাদ

বিগত আমন ও বোরো মৌসুমে ধান চাষে বিঘা প্রতি প্রায় ৫ হাজার টাকা লোকসান হয়েছে। যে কারণে এবার অনেকেই ভুট্টা, গম, মসুর ও পেঁয়াজ চাষে ঝুঁকেছেন

বিগত আমন ও বোরো মৌসুমে ধান চাষে বিঘা প্রতি প্রায় ৫ হাজার টাকা লোকসান হয়েছে। যে কারণে এবার অনেকেই ভুট্টা, গম, মসুর ও পেঁয়াজ চাষে ঝুঁকেছেন

চলতি বোরো মৌসুমে যশোরের চৌগাছায় ১৭ হাজার ৮২০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬৮০ হেক্টর অর্থাৎ ৪ হাজার ৭৬০ বিঘা কম।

চলতি মৌসুমে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ অঞ্চলে বোরো চাষে ২১ হাজার কৃষক জড়িত রয়েছেন।

কৃষকরা জানান, বিগত আমন ও বোরো মৌসুমে ধান চাষে বিঘা প্রতি প্রায় ৫ হাজার টাকা লোকসান হয়েছে। যে কারণে এবার অনেকেই ভুট্টা, গম, মসুর ও পেঁয়াজ চাষে ঝুঁকেছেন। এ জন্যই ধানের চাষ কম হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ফুলসারা ইউনিয়নে ২ হাজার ১২০ হেক্টর, পাশাপোলে ২ হাজার ১০০ হেক্টর, সিংহঝুলিতে ১ হাজার ২০০ হেক্টর, ধুলিয়ানীতে ৯৫০ হেক্টর, চৌগাছা সদরে ১ হাজার ১০০ হেক্টর, জগদীশপুরে ১ হাজার ৫০ হেক্টর, পাতিবিলায় ১ হাজার ১৫০ হেক্টর, হাকিমপুরে ১ হাজার ৫৫০ হেক্টর, স্বরূপদহে ১ হাজার ৭০০ হেক্টর, নারায়ণপুরে ১ হাজার ৮৫০ হেক্টর, সুখপুকুরিয়ায় ২ হাজার ৩৫০ হেক্টর এবং চৌগাছা পৌর এলাকায় ৭০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।

এসব জমিতে ব্রি-২৮, ব্রি-৫০, ব্রি-৬৩, ব্রি-৮১, সুবললতা, কাজললতা, মিনিকেট, সিনজেনটা-১২০৩ ও এএসএল-৮৮ ধানের চাষ হয়েছে বেশি। এছাড়াও অন্যান্য জাতের ধান চাষ করেছেন কৃষকরা।

উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ হওয়ার কথা ছিল। কিন্তু গত মৌসুমে ধানের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়া এবং চলতি বছর ভুট্টা, গোল আলু, পেঁয়াজ, গম, মসুরসহ অন্য আবাদে কৃষক ঝুঁকছে বলে লক্ষ্যমাত্রার চেয়ে ৬৮০ হেক্টর কম জমিতে বোরো চাষ করেছেন কৃষকরা।

ঢাকা ট্রিবিউনসূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

বীরগঞ্জে ধানের গুদামে মজুত ১৯৮ বস্তা টিএসপি জব্দ, যাবে কৃষকের কাছে

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুত রাখা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করে গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত; জব্দ সার কৃষকদের মধ্যে বিতরণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

সারাবাংলা১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

এল নিনোয় ২০২৭ সালের গ্রীষ্মকালীন ফসলে ঝুঁকি, জ্বালানি খরচও বাড়ছে: বিএফএপি

দক্ষিণ আফ্রিকার খাদ্য ও কৃষিনীতি গবেষণা সংস্থা বিএফএপি বলছে, জ্বালানি ও বিদ্যুতের মূল্যস্ফীতিতে খামার থেকে খাদ্য সরবরাহ পর্যন্ত খরচ বাড়ছে; শক্তিশালী এল নিনোয় ২০২৭ সালের দিকে গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন কমতে পারে।

ফুড ফর মজানসি১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বিষখালীর ভাঙনে নদীতে ঝালকাঠির পৌনে তিন কোটি টাকার সাইক্লোন শেল্টার, ঝুঁকিতে ফসলি জমি

ঝালকাঠি সদরের পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের বড় অংশ বিষখালী নদীতে বিলীন হয়েছে; বাকিটুকুও ঝুঁকিতে। নদীতীরের বসতভিটা ও ফসলি জমি নিয়ে আতঙ্কে আছেন বাসিন্দারা।

বার্তা২৪১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)