সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ৮ কিমি/ঘ

রাসায়নিক কীটনাশকের দাপটে অবহেলিত জৈব বালাইনাশক

কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণে বালাইনাশকের ব্যবহার গুরুত্বপূর্ণ। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ও নির্বিচার রাসায়নিক বালাইনাশক প্রয়োগ কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশের কৃষিতে রাসায়নিক বালাইনাশকের ওপর অতিনির্ভরতা বাড়লেও পরি

কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণে বালাইনাশকের ব্যবহার গুরুত্বপূর্ণ। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ও নির্বিচার রাসায়নিক বালাইনাশক প্রয়োগ কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশের কৃষিতে রাসায়নিক বালাইনাশকের ওপর অতিনির্ভরতা বাড়লেও পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহার প্রত্যাশিত হারে বাড়ছে না। এর পেছনে রয়েছে রাসায়নিক কীটনাশক কোম্পানির শক্তিশালী বাজারব্যবস্থা, বাণিজ্যিক প্রচারণা, ডিলারনির্ভর পরামর্শ, কৃষকের সচেতনতার অভাব এবং সরকারি ব্যবস্থাপনা ও নজরদারির সীমাবদ্ধতা। ফলে কৃষক অনেক ক্ষেত্রে বৈজ্ঞানিক পরামর্শের পরিবর্তে বাজারের প্রচারণা দ্বারা প্রভাবিত হয়ে বালাইনাশক নির্বাচন করছেন। অথচ টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে জৈব বালাইনাশক এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার প্রসার এখন সময়ের দাবি।

বাণিজ্যিক প্রভাব ও বাজার নিয়ন্ত্রণ

বাংলাদেশের কৃষি উপকরণের বাজারে রাসায়নিক বালাইনাশক কোম্পানিগুলোর শক্তিশালী বাণিজ্যিক নেটওয়ার্ক রয়েছে। উৎপাদন, আমদানি, ডিলার নিয়োগ, বিপণন ও মাঠপর্যায়ে প্রচারণায় তাদের ব্যাপক বিনিয়োগ ও তৎপরতা রয়েছে। বিপরীতে জৈব বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অনেকেরই গবেষণা, বিনিয়োগ, বিপণন ও সম্প্রসারণ সক্ষমতা সীমিত। ফলে কৃষকের কাছে রাসায়নিক পণ্যের পরিচিতি ও সহজলভ্যতা বেশি। কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও ডিলারদের প্রচারণায় দ্রুত ফল পাওয়ার আশ্বাস অনেক সময় কৃষকের সিদ্ধান্তকে প্রভাবিত করে। কিন্তু জৈব বালাইনাশকের কার্যকারিতা, প্রয়োগের সময় ও পদ্ধতি নিয়ে তেমন প্রচারণা দেখা যায় না। ফলে কৃষকের প্রয়োজনের চেয়ে বাজারের বাণিজ্যিক স্বার্থ অনেক ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে। অবশ্য সব কোম্পানি বা ডিলারকে একভাবে বিবেচনা করা উচিত নয়। প্রয়োজন হলো বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি বৈজ্ঞানিক পরামর্শ ও কৃষকের স্বার্থ নিশ্চিত করা।

কীটনাশক ডিলারভিত্তিক প্রেসক্রিপশন

গ্রামীণ কৃষিতে অনেক কৃষকের কাছে বালাইনাশক ডিলারই প্রধান পরামর্শদাতা। ফসলে রোগবালাই দেখা দিলে কৃষক কৃষি কর্মকর্তার পরিবর্তে সরাসরি কীটনাশকের দোকানে গিয়ে ওষুধ চান। ডিলার অনেক সময় নিজের অভিজ্ঞতা বা বাজারে প্রচলিত পণ্যের ভিত্তিতে বালাইনাশক নির্ধারণ করেন। কিন্তু রোগ শনাক্তকরণ, বালাইয়ের অর্থনৈতিক ক্ষতিসীমা নির্ধারণ এবং সমন্বিত ব্যবস্থাপনার পরামর্শ দেওয়ার জন্য প্রয়োজন বিশেষায়িত কৃষিবৈজ্ঞানিক জ্ঞান। ভুল শনাক্তকরণ ও অপ্রয়োজনীয় স্প্রে উৎপাদন ব্যয় বাড়ায়, উপকারী পোকামাকড় ধ্বংস করে এবং বালাইয়ের প্রতিরোধক্ষমতা তৈরিতে ভূমিকা রাখে। তাই ডিলারদের বাদ দেওয়া নয়; বরং প্রশিক্ষিত, নিবন্ধিত ও জবাবদিহিমূলক কৃষি উপকরণ পরামর্শক হিসেবে গড়ে তোলা জরুরি।

কৃষকের সচেতনতা ও জ্ঞানের অভাব

অনেক কৃষকের ধারণা, রাসায়নিক কীটনাশক প্রয়োগের পর দ্রুত পোকামাকড় মারা গেলেই সেটি সবচেয়ে কার্যকর। অন্যদিকে জৈব বালাইনাশক প্রয়োগের পর তাৎক্ষণিক ফল দৃশ্যমান না হলে তারা সেটিকে অকার্যকর মনে করেন। অথচ জৈব বালাইনাশকের কার্যপ্রণালি ভিন্ন। ব্যাসিলাস, ট্রাইকোডার্মা, বিউভেরিয়া, মেটারাইজিয়াম ও নিমভিত্তিক উপাদান বিভিন্ন প্রক্রিয়ায় রোগবালাই নিয়ন্ত্রণে সহায়তা করে। এদের কার্যকারিতা নির্ভর করে পণ্যের মান, বালাইয়ের পর্যায়, আবহাওয়া ও সঠিক প্রয়োগপদ্ধতির ওপর। তাই কৃষকের হাতেকলমে প্রশিক্ষণ, প্রদর্শনী ও মাঠপর্যায়ের সফলতার প্রমাণ তুলে ধরা প্রয়োজন।

ব্যবস্থাপনা ও নজরদারির দুর্বলতা

জৈব বালাইনাশকের প্রসারে গবেষণা, নিবন্ধন, মান নিয়ন্ত্রণ ও বাজার তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নমানের ও ভেজাল পণ্য বাজারে প্রবেশ করলে কৃষকের আস্থা নষ্ট হয়। আবার মানসম্মত পণ্যের অপ্রাপ্যতাও কৃষককে রাসায়নিক পণ্যের দিকে ঠেলে দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএআরআই, ব্রি, বিএআরসি, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা ও সম্প্রসারণ সমন্বয় জোরদার করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে বালাইনাশকের ব্যবহার, মাত্রা ও প্রয়োগপদ্ধতি নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।

ব্যবহার বৃদ্ধির উদ্বেগজনক চিত্র

বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞের তথ্য অনুযায়ী, দেশের ৯৪ শতাংশের বেশি কৃষক ফসলের রোগবালাই ও পোকামাকড় দমনে রাসায়নিক বালাইনাশক ব্যবহার করেন। ১৯৭০-এর দশকে দেশে বছরে প্রায় চার হাজার মেট্রিক টন বালাইনাশক ব্যবহৃত হলেও বর্তমানে তা ৪০ হাজার মেট্রিক টনের বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উদ্ধৃত করে সিপিডির ২০২৪ সালের পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালে দেশে বালাইনাশকের ব্যবহার ছিল প্রায় ৩৯ হাজার ৮৩ মেট্রিক টন বা কিলোলিটার। অতিরিক্ত রাসায়নিক প্রয়োগ মাটি ও পানিদূষণ, উপকারী অণুজীব ও পরাগায়নকারী পোকামাকড়ের ক্ষতি এবং খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশের ঝুঁকি বাড়ায়। একই সঙ্গে বালাইয়ের প্রতিরোধক্ষমতা তৈরি হলে কৃষক আরও বেশি ও ব্যয়বহুল কীটনাশক ব্যবহারে বাধ্য হন। এভাবে কৃষি ক্রমেই রাসায়নিকনির্ভর হয়ে পড়ছে।

জৈব বালাইনাশকের বাজার ও আস্থার সংকট

জৈব বালাইনাশকের বাজার সম্প্রসারণে মানসম্মত পণ্য ও কৃষকের আস্থা নিশ্চিত করা জরুরি। বাজারে নিম্নমানের, ভুলভাবে সংরক্ষিত কিংবা অপর্যাপ্ত কার্যকারিতার পণ্য পাওয়া গেলে কৃষক নিরুৎসাহিত হন। পণ্যের উপাদান, উৎপাদনের তারিখ, মেয়াদ ও প্রয়োগবিধির স্বচ্ছতাও প্রয়োজন। সুইসকনট্যাক্ট-এর সেফ বিডি প্রকল্পের বেজলাইন গবেষণায় জৈব বালাইনাশক ব্যবহার না করার কারণ হিসেবে সচেতনতার অভাব, কার্যকারিতা নিয়ে সংশয়, রাসায়নিক পণ্যের প্রতি ঝোঁক ও বাজারে পণ্যের অপ্রাপ্যতার বিষয়গুলো উঠে এসেছে। অর্থাৎ শুধু প্রচারণা নয়, মানসম্মত পণ্য, সহজলভ্যতা ও কার্যকারিতার প্রমাণ নিশ্চিত করতে হবে।

নীতিগত সংস্কার ও কার্যকর উদ্যোগ

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে কয়েকটি উদ্যোগ জরুরি।

নীতিগত প্রণোদনা

জৈব বালাইনাশক উৎপাদনকারী উদ্যোক্তাদের সহজ ঋণ, গবেষণা সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে হবে।

ডিলার প্রশিক্ষণ

রোগবালাই শনাক্তকরণ, আইপিএম, জৈব বালাইনাশক ও নিরাপদ প্রয়োগবিধির ওপর বাধ্যতামূলক প্রশিক্ষণ দিতে হবে।

কৃষক প্রশিক্ষণ

মাঠবিদ্যালয়, প্রদর্শনী প্লট ও উঠান বৈঠকের মাধ্যমে জৈব বালাইনাশকের কার্যকারিতা হাতেকলমে দেখাতে হবে।

মান নিয়ন্ত্রণ

ভেজাল ও নিম্নমানের পণ্য প্রতিরোধে নিবন্ধন, পরীক্ষণ ও বাজার তদারকি জোরদার করতে হবে।

গবেষণা ও উদ্ভাবন

স্থানীয় উপকারী অণুজীব ও উদ্ভিদজাত উপাদান ব্যবহার করে কার্যকর জৈব বালাইনাশক উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে।

ডিজিটাল কৃষি পরামর্শ

এআই, মোবাইল অ্যাপ, ছবি ও ভয়েসভিত্তিক রোগ শনাক্তকরণ এবং আবহাওয়াভিত্তিক আগাম সতর্কতার মাধ্যমে কৃষককে সঠিক পরামর্শ দিতে হবে।

সমন্বিত বালাই ব্যবস্থাপনা

ফেরোমন ফাঁদ, আলোক ফাঁদ, জৈবিক দমন, সহনশীল জাত, ফসল পর্যায়ক্রম ও প্রয়োজনভিত্তিক সীমিত রাসায়নিক প্রয়োগকে সমন্বিত করতে হবে।

নিরাপদ খাদ্যের বাজার

পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত খাদ্যের জন্য নির্ভরযোগ্য সার্টিফিকেশন, পৃথক বাজার ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের কৃষিকে দীর্ঘমেয়াদে নিরাপদ, লাভজনক ও পরিবেশবান্ধব করতে হলে রাসায়নিক বালাইনাশকের ওপর অতিনির্ভরতা কমিয়ে জৈব বালাইনাশক ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার প্রসার ঘটাতে হবে। এর অর্থ সব রাসায়নিক বালাইনাশক বন্ধ করা নয়; বরং প্রয়োজন অনুযায়ী বৈজ্ঞানিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা। কৃষকের বালাইনাশক নির্বাচন যেন কোম্পানির বাণিজ্যিক প্রচারণা কিংবা ডিলারের বিক্রয়স্বার্থ দ্বারা পরিচালিত না হয়। সিদ্ধান্তের ভিত্তি হতে হবে সঠিক রোগ শনাক্তকরণ, বৈজ্ঞানিক পরামর্শ ও পরিবেশগত নিরাপত্তা।

মনে রাখতে হবে, মাটি শুধু ফসল উৎপাদনের মাধ্যম নয়, এটি একটি জীবন্ত বাস্তুতন্ত্র। মাটির স্বাস্থ্য, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই টেকসই কৃষি নিশ্চিত করতে হবে। রাসায়নিক কোম্পানির বাণিজ্যিক আধিপত্যের পরিবর্তে কৃষকের বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণের অধিকার প্রতিষ্ঠাই হোক আগামী দিনের কৃষি উন্নয়নের অন্যতম অগ্রাধিকার।

জাগো নিউজ ২৪সূত্র

জৈব

সম্পর্কিত খবর

আঙিনা কৃষি

আমতলীতে বাড়ির আঙিনার পুষ্টি বাগানে পরিবারের সবজি, বাড়তি আয়ও

বরগুনার আমতলীতে ১৫ হেক্টর জমিতে পারিবারিক পুষ্টি বাগান হয়েছে; কীটনাশক ছাড়া জৈব সারে লাউ, শিম, ঢেঁড়স, করলা ও পুঁইশাক ফলিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করছেন গৃহিণী ও চাষিরা।

কৃষি সময়১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

একটি বায়োগ্যাস প্ল্যান্টেই বদলে গেল আনসারুলের সংসারের হিসাব

একসময় রান্নার জ্বালানি ও জমির সারের পেছনে প্রতি মাসে কয়েক হাজার টাকা খরচ করতে হতো ভোলার তজুমদ্দিনের কৃষক আনসারুল হককে। এখন সেই খরচের বড় অংশই কমেছে গরুর গোবরের ব্যবহারে। গোবর থেকে তৈরি হচ্ছে রান্নার গ্যাস, আর প্ল্যান্টের বর্জ্য জমিতে ব্যবহার করছেন জৈব সার হিসেবে।

জাগো নিউজ ২৪১৭ নভেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
রাসায়নিক সারের সংকটে জৈব সারে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকজৈব

রাসায়নিক সারের সংকটে জৈব সারে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষক

চাহিদামতো রাসায়নিক সার না পেয়ে কুড়িগ্রামের কৃষকেরা গোবর ও কম্পোস্টে নিজেরাই জৈব সার তৈরি করে শীতকালীন সবজি চাষ করছেন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)