সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ভোলায় বর্ষাকালে তরমুজ চাষে লাভের স্বপ্ন

বর্ষা মৌসুম শুরু হয়েছে। ভোলায় ফসলের মাঠের চারদিকে এখন পানি থই থই করছে। এ অবস্থায় কৃষকেরা ঝুঁকেছেন গ্রীষ্মকালীন তরমুজ চাষে। তবে দুর্যোগের কথা মাথায় রেখেই ফসল রক্ষায় সর্জন পদ্ধতিতে তরমুজ চাষ শুরু করেছেন। যদিও এ পদ্ধতি আগে অল্প কয়েকজন কৃষক অনুসরণ করতেন। তাদের সফলতা দেখে এ বছর সব কৃষকই বর্ষাকালে তরমুজ চ

ফল

বর্ষা মৌসুম শুরু হয়েছে। ভোলায় ফসলের মাঠের চারদিকে এখন পানি থই থই করছে। এ অবস্থায় কৃষকেরা ঝুঁকেছেন গ্রীষ্মকালীন তরমুজ চাষে। তবে দুর্যোগের কথা মাথায় রেখেই ফসল রক্ষায় সর্জন পদ্ধতিতে তরমুজ চাষ শুরু করেছেন। যদিও এ পদ্ধতি আগে অল্প কয়েকজন কৃষক অনুসরণ করতেন। তাদের সফলতা দেখে এ বছর সব কৃষকই বর্ষাকালে তরমুজ চাষ শুরু করেছেন।

ভোলা সদর, চরফ্যাশন ও লালমোহন উপজেলায় গিয়ে দেখা গেছে, চলতি বর্ষা মৌসুমে তারা গ্রীষ্মকালীন তরমুজ আবাদ করেছেন। কেউ গাছ লাগিয়েছেন প্রায় এক মাস আগে। কারো গাছের বয়স প্রায় দেড় মাস। কিছুদিনের মধ্যেই তরমুজ ধরতে শুরু করবে। এ জন্যই ক্ষেত পরিচর্যা করছেন।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি সরেজমিন গবেষণা বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় এখন পর্যন্ত গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন ২৫ জন। ওইসব উপজেলার কৃষকেরা বারি-১, বারি-২, ব্ল্যাক বেবি, ব্ল্যাক কিং, সুইট ড্রাগন ও ড্রাগন কিংসহ বিভিন্ন জাতের তরমুজ চাষ করেছেন।

চরফ্যাশন পৌরসভার উত্তর মাদ্রাজ এলাকার কৃষক মো. ইউসুফ জানান, তিনি কৃষকদের দেখাদেখি এ বছরই প্রথমবারের মতো গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন। ১ মাস আগে প্রায় ৩ শতাংশ জমিতে সরেজমিন গবেষণা বিভাগের সহযোগিতায় রাবি-১ ও রাবি-২ জাতের তরমুজ চাষ করেছেন।

তিনি আরও জানান, যেহেতু বর্ষা মৌসুম, তাই তরমুজ চাষের জন্য সর্জন পদ্ধতিতে উঁচু বেড ও নালায় ভাগ করেছেন। ফলে ক্ষেতে পানি জমবে না। বৃষ্টির পানি সব নালায় চলে যাবে। এরপর উঁচু বেডে তরমুজের চারা লাগিয়েছেন। মাচা তৈরি করেছেন। ৭৫ দিনের মধ্যেই তরমুজ বিক্রি করা যাবে। বর্তমানে গাছের বয়স প্রায় ১ মাস। কয়েকদিনের মধ্যেই তরমুজ ধরবে।

একই উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের মিয়া জাহানপুর এলাকার কৃষক মো. মনির হোসেন ও হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের মো. জসিম জানান, তিনি এ বছর ৫০ শতাংশ জমিতে সর্জন পদ্ধিতে মাচা তৈরি করে ইয়েলো গোল্ড ও ব্ল্যাক বেবি জাতের গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন। গাছে ফুল ধরেছে। কিছুদিনের মধ্যেই ফল ধরবে।

আরও পড়ুন

মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া এলাকার মো. সাইফুল ইসলাম জানান, তিনি এ বছর প্রায় দেড়শ শতাংশ জমিতে ব্ল্যাক বেবি, ব্ল্যাক কিং, ইয়েলো গোল্ডসহ কয়েকটি জাতের গ্রীষ্মকালীন তরমুজের আবাদ করেছেন। গত ৩ বছর ধরে তিনি গ্রীষ্মকালীন তরমুজ চাষ করছেন। আগে জমিতে মাচা তৈরি করলেও এ বছর সর্জন পদ্ধতিতে আবাদ করেছেন। গত বছর প্রায় ১ লাখ টাকা আয় করেছেন। এ বছর দেড় লাখ টাকা আয় করার স্বপ্ন দেখছেন।

লালমোহন উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের মঙ্গল শিকদার গ্রামের কৃষক জসিম মিয়া জানান, তিনি গত বছর থেকে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করছেন। গত বছর ক্ষেত অতিবর্ষায় কিছুটা নষ্ট হওয়ায় তেমন সফলতা পাননি। এ বছর অতিবৃষ্টিতে যাতে ক্ষেত নষ্ট না হয়, এ জন্য সর্জন পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন। এ তরমুজ যখন বাজারে বিক্রি হয়; তখন বাজারে ফল তেমন থাকে না। তাই এর চাহিদা বেশি এবং দামও বেশি।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের ভোলার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশিদুল হাসান অনিক জানান, গ্রীষ্মকালীন বা অমৌসুমের তরমুজ লাভজনক ফসল। এটি বর্ষা মৌসুমের যে সময়টায় বিক্রি করা হয়; সে সময়টায় ফলের তেমন সমারোহ থাকে না। তাই গ্রীষ্মকালীন তরমুজ মানুষ গ্রহণ করে। অমৌসুমের তরমুজের চারা রোপণের ৭৫ দিনের মধ্যেই ফল বিক্রি করতে পারেন।

তিনি জানান, প্রতি বছরই কৃষকদের গ্রীষ্মকালীন বা অমৌসুমের তরমুজ চাষের জন্য প্রদর্শনী দেওয়া হয়। প্রদর্শনী পেয়ে কৃষকেরা সফল হলে পরের বছর বেশি জমিতে আবাদ করেন। এ তরমুজ চাষে কৃষকদের সব সময়ে পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি থেকে রক্ষার জন্য সর্জন পদ্ধতিতে তরমুজ চাষ করা হচ্ছে। কৃষকদের এ পদ্ধতিতে চাষ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খাইরুল ইসলাম মল্লিক বলেন, 'আগে ভোলায় গ্রীষ্মকালীন তরমুজের চাষ খুবই কম হতো। কৃষকেরা এতে আগ্রহী হতেন না। এখন অন্যদের সফলতা দেখে দিন দিন কৃষক সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় প্রায় ১৫ একর জমিতে গ্রীষ্মকালীন তরমুজের আবাদ হয়েছে।'

তিনি বলেন, 'কৃষকদের আমরা সব ধরনের সহযোগিতা, পরামর্শ ও প্রদর্শনী দিয়ে আসছি। এ ছাড়া কৃষকেরা গ্রীষ্মকালীন বা অমৌসুমের তরমুজ চাষ করে সফল হচ্ছেন। তারা বেশ লাভবানও হচ্ছেন। আমি আশা করছি আগামীতে ভোলায় এ তরমুজের চাষ আরও বৃদ্ধি পাবে।'

জুয়েল সাহা বিকাশ/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()