লন্ডনের স্পিটালফিল্ডস হোলসেল মার্কেটের ইতিহাস বহু পুরনো। মার্কেটটির প্রতিষ্ঠা এখন থেকে ৩৫০ বছর আগে। ১৯৯১ সালের আগ পর্যন্ত এই মার্কেটটির নাম ছিল ওল্ড স্পিটালফিল্ডস মার্কেট। পরে এর নাম হয়েছে নিউ স্পিটালফিল্ডস মার্কেট। লন্ডন শহরের যানচলাচল নির্বিঘ্ন করতে মার্কেটটির স্থান ও পুরোনা কাঠামোর বেশকিছু পরিবর্তনও আনা হয়েছে। মার্কেটটিকে পুরোপুরি সবজি ও ফলের পাইকারি বিক্রয়কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এটি ইউরোপের অন্যতম বৃহৎ ফল ও সবজির পাইকারি বাজার। যেখানে পৃথিবীর সব অঞ্চল থেকেই ফল ফসল আমদানি হয়ে আসে। এই মার্কেটে রয়েছে সবজি, ফলসহ নানারকম কৃষিপণ্যের ১১৫টি ব্যবসায়ী ইউনিট বা আড়ৎ। এর পাশাপাশি রয়েছে বহু সংখ্যক ছোটো আকারের আড়ৎ। এখানে ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকদের পাইকারি ব্যবসার সুযোগ রয়েছে। আমদানি কৃষিপণ্য নিয়ে তারা খুচরা বিক্রেতাদের কাছে যেমন বিক্রি করে অন্যদিকে অনেকেই পাইকারি পণ্য বিকিকিনির পাশাপাশি ভোক্তাপর্যায়েও সরবরাহ করে থাকে। এই বাজারে এসেই আমার মূল অনুসন্ধান ছিল, বাংলাদেশের কৃষিপণ্য আমদানি হয়ে এখানে আসছে কী-না। বিস্তারিত দেখুন ভিডিওতে।
লন্ডনে বাংলাদেশি কৃষিপণ্যের অবস্থা
লন্ডনের স্পিটালফিল্ডস হোলসেল মার্কেটের ইতিহাস বহু পুরনো। মার্কেটটির প্রতিষ্ঠা এখন থেকে ৩৫০ বছর আগে। ১৯৯১ সালের আগ পর্যন্ত এই মার্কেটটির নাম ছিল ওল্ড স্পিটালফিল্ডস মার্কেট। পরে এর নাম হয়েছে নিউ স্পিটালফিল্ডস মার্কেট। লন্ডন শহরের যানচলাচল নির্বিঘ্ন করতে মার্কেটটির স্থান ও পুরোনা কাঠামোর বেশকিছু পরিবর্
ভিডিও
সম্পর্কিত খবর
ভিডিওঢাকায় ৪ দিনের ইনডোর প্লান্ট মেলা: সৌখীন উদ্ভিদ ও নগর কৃষির নতুন সম্ভাবনা
ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়ে গেল চার দিনব্যাপী ইনডোর প্লান্ট মেলা। যেখানে ছাদবাগান ও নগরকৃষির উদ্যোক্তারা তুলে ধরেছেন বনসাই, অর্কিড, ক্যাকটাস, সাকুলেন্ট ও টেরিয়ামসহ নানা ধরনের অর্নামেন্টাল প্লান্ট। শখের গণ্ডি পেরিয়ে ইনডোর প্লান্ট কীভাবে তরুণ উদ্যোক্তাদের জন্য লাভজনক কর্মসংস্থান ও নগর অর্থন
ভিডিও: পরের প্রজন্মের হাতে খামার তুলে দেওয়ার পরিকল্পনা যেভাবে
গ্রেট অন্টারিও ইল্ড ট্যুরে ধারণ করা এক উপস্থাপনায় দেসজারদাঁর দুই উপদেষ্টা খামারের উত্তরাধিকার পরিকল্পনার ধাপগুলো তুলে ধরেছেন।
হৃদয়ে মাটি ও মানুষফার্ম টু ফুড: বাংলাদেশে আধুনিক কৃষি ও খাদ্য প্রযুক্তির ভবিষ্যৎ
ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রদর্শনী 'ফার্ম টু ফুড / এগ্রোটেক'। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণের গুরুত্ব এখন অপরিসীম। উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, আধুনিক কোল্ড চেইন, প্যাকেজিং এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপ


মন্তব্য
(০)