কলা গাছের ভেলা বাইচ: ভেলা বাইচ উত্তেজনা পূর্ণ এবং আনন্দ দায়ক একটি খেলা। এই খেলায় ছয় জন তরুণ কৃষক অংশ নেন। দুটি কলা গাছ বাঁশ দিয়ে জোড়া লাগানো।
অংশগ্রহণকারীরা দুই গাছে দু পা দিয়ে ভেলা চালাবে। সবার হাতে লাঠি বা বৈঠা দেয়া আছে। বৈঠা দিয়ে মাটিতে ধাক্কা দেয়া যাবে না। নৌকা নিয়ে নদীতে আছেন শাইখ সিরাজ। ক্যামেরাম্যানরাও প্রস্তুত। বাঁশিতে ফুঁ দেয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ভেলা বাইচ প্রতিযোগিতা।





মন্তব্য
(০)