সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

পাহাড়ি কৃষিতে আশা জাগাচ্ছে আর্টেশিয়ান কূপ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাহাড়ি অঞ্চলে চাষাবাদে আশা জাগিয়েছে আর্টেশিয়ান কূপ। এই কূপ পাম্পিং ছাড়াই এক হাজার ফুট নিচের ভূ-গর্ভস্থ পানিকে স্বয়ংক্রিয়ভাবে ওপরে নিয়ে আসে। ফলে শুষ্ক মৌসুমেও পানি পেয়ে বাড়ছে চাষাবাদ।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাহাড়ি অঞ্চলে চাষাবাদে আশা জাগিয়েছে আর্টেশিয়ান কূপ। এই কূপ পাম্পিং ছাড়াই এক হাজার ফুট নিচের ভূ-গর্ভস্থ পানিকে স্বয়ংক্রিয়ভাবে ওপরে নিয়ে আসে। ফলে শুষ্ক মৌসুমেও পানি পেয়ে বাড়ছে চাষাবাদ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে গত পাঁচ বছরে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা রহমতপুর, ইসলামাবাদ, সোনাই, কয়লা বাজারসহ আশপাশের এলাকায় ৩৩টি আর্টেশিয়ান কূপ স্থাপন করা হয়েছে। এরমধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে বসানো হয়েছে ২০টি।

বিএডিসি আরও জানায়, এই কূপে পানি তুলতে বিদ্যুৎ কিংবা জেনারেটরের প্রয়োজন হয় না। এটি মাটির প্রায় এক হাজার ফুট গভীরে স্থাপন করা হয়ে থাকে। তবে সব পাহাড়ি অঞ্চলে স্থাপন করা যায় না। ভৌগোলিকভাবে যেসব পাহাড়ি অঞ্চলে স্প্রিং লেয়ার (নিচ থেকে পানির চাপ থাকা) রয়েছে সেসব অঞ্চলে আর্টেশিয়ান কূপ স্থাপন করা হয়। মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়েকটি গ্রামের মাটিতে স্প্রিং লেয়ার থাকায় কূপ স্থাপন করা গেছে। এসব কূপের পানি দিয়ে সবজি, ধান ও লেবু চাষ করছেন স্থানীয়রা।

বিএডিসির মিরসরাইয়ের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী জাহেদ হাসান বলেন, পাহাড়ি অঞ্চলে শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষাবাদ করা কঠিন। তাই বিএডিসির উদ্যোগে এসব কূপ স্থাপন করা হয়েছে। এই পানি দিয়ে শুষ্ক মৌসুমেও চাষাবাদ করছেন স্থানীয় কৃষকরা।

করেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নয়ন কুমার দাস জানান, করেরহাট ইউনিয়নের কয়লা এলাকার রহমতপুর গ্রামে বর্তমানে শুষ্ক মৌসুমে ৩০ হেক্টর জমিতে চাষাবাদ হয়। এরমধ্যে ২০ হেক্টর জমি চাষ হয় আর্টেশিয়ান কূপের পানি দিয়ে। বাকি ১০ হেক্টরের চাষ হয় স্থানীয় ছড়ার পানিতে।

কৃষক আবুল কালাম বলেন, আগে পানির অভাবে শুষ্ক মৌসুমে চাষাবাদ হতো না। আর্টেশিয়ান কূপ স্থাপনের পর ব্যাপক চাষাবাদ হচ্ছে। লেবুচাষ বেড়েছে।

মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, করেরহাট ইউনিয়নের পাহাড়ি এলাকায় আর্টেশিয়ান কূপ স্থাপনে চাষাবাদ বেড়েছে। কোনো খরচ না হওয়ায় কৃষকরা চাষাবাদে মনোযোগী হচ্ছেন।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
জৈব

প্রাকৃতিক কৃষিচর্চায় পাবনায় আট কৃষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা

নিরাপদ খাদ্য ও পরিবেশবান্ধব কৃষিতে অবদানের জন্য পাবনার আমিনপুরে বিকে ফাউন্ডেশন আটজন কৃষক ও প্রতিষ্ঠানকে অর্থ পুরস্কার ও ক্রেস্ট দিয়েছে।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)