সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৮ কিমি/ঘ

সহজে চালকুমড়া চাষ করার উপায়

চালকুমড়া আমাদের দেশের একটি জনপ্রিয় ও সহজলভ্য সবজি। গ্রামাঞ্চলে ঘরের চালে এ সবজি গাছ উঠানো হয় বলে এটি চালকুমড়া নামে পরিচিত।

চালকুমড়া আমাদের দেশের একটি জনপ্রিয় ও সহজলভ্য সবজি। গ্রামাঞ্চলে ঘরের চালে এ সবজি গাছ উঠানো হয় বলে এটি চালকুমড়া নামে পরিচিত।

তবে জমিতে মাচায় এটির ফলন বেশি হয়। কচি চালকুমড়াকে জালি বলা হয়। এটি তরকারি হিসেবে এবং পরিপক্ব চালকুমড়া মোরব্বা ও হালুয়া তৈরিতে ব্যবহার হয়ে থাকে।

আমাদের দেশে কুমড়ার কোনো অনুমোদিত জাত নেই। তবে বারি কর্তৃক উদ্ভাবিত বারি চালকুমড়া-১ নামের জাতটি বাংলাদেশের সব অঞ্চলে চাষ করা যায়। এছাড়াও রয়েছে হাইব্রিড চালকুমড়া সুফলা-১, হাইব্রিড চালকুমড়া বাসন্তী-নিরালা, হাইব্রিড চালকুমড়া বিজয় (উফশী-বিজয়), হাইব্রিড চালকুমড়া সোনালি এফ-১, হাইব্রিড চালকুমড়া মাধবী, হাইব্রিড চালকুমড়া ইউনিক, হাইব্রিড চালকুমড়া সুপারস্টার।

চালকুমড়া চাষের আগে মাটি নির্বাচন করতে হবে। এটি দো-আঁশ মাটিতে চাষ করা হয়। তবে উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে কাদা মাটি ছাড়া যে কোনো মাটিতে চাষ করা যায় এটি।

আমাদের দেশে এখন সারাবছরই চালকুমড়া চাষ করা হয়। তবে ফেব্রুয়ারি-মে মাসে এটি চাষের উত্তম সময়। এখন আমাদের দেশে ছাদেও এটি চাষ করা হচ্ছে।

জমি ভালোভাবে চাষ করে মই দিয়ে ঢিলা ভেঙে সমান করতে হবে। জমিতে মাদার উচ্চতা হবে ১৫-২০ সে.মি., প্রস্থ হবে ২.৫ মিটার এবং লম্বা জমি সুবিধামতো নিতে হবে।

এভাবে পরপর মাদা তৈরি করতে হবে। এরূপ পাশাপাশি দুইটি মাদার মাঝখানে ৬০ সে.মি. প্রশস্ত সেচ ও নিকাশ নালা থাকবে। পারিবারিক বাগানে চাল কুমড়ার চাষ করতে হলে মাদায় বোনার পর গাছ বুনে গাছ মাচা, ঘরের চাল কিংবা কোনো বৃক্ষের উপর তুলে দেওয়া হয়।

যেভাবে মাদায় সার প্রয়োগ করতে হবে: প্রতি মাদায় গোবর ১০ কেজি, টিএসপি ২০০ গ্রাম, এমপি ৫০ গ্রাম দিতে হবে।

এবার জেনে নিন মাদার গর্তে বীজবপন পদ্ধতি:প্রতিটি মাদায় সারিতে ৪ থেকে ৫টি বীজ বপন করতে হবে। ৫ থেকে ৭ দিনের মধ্যেই বীজগুলো গজাবে। চারা গজানোর কয়েকদিন পর প্রতি মাদায় ২-৩টি সবল গাছ রাখতে হবে।

মাদা শুকিয়ে গেলে সেচ দিতে হবে। বর্ষার পানি জমলে তা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। গাছের বৃদ্ধির জন্য মাচা দিতে হবে। মাদার আগাছা পরিষ্কার করতে হবে। গাছের গোড়ায় মাটি উঠিয়ে দিতে হবে।

মাছি, পোকা, রেড পামকিন বিটল, ইপিল্যাকনা বিটল, লাল মাকড় প্রভৃতি পোকা ফলের ক্ষতি করে থাকে। কীটনাশক প্রয়োগ করে এসব পোকা দমন করা যায়। এছাড়া পাউডারি মিলডিও পাতার উপরে সাদা পাউডার এবং ডাউনি মিলডিউ পাতার নিচে ধূসর বেগুনি রং প্রভৃতি রোগ পাতার ক্ষতি করে গাছকে দুর্বল করে ফেলে। ছত্রাক নাশক বা বোর্দো মিক্সার প্রয়োগ করে এসব রোগ থেকে রেহাই পাওয়া যায়। নিয়ম মেনে চাষ করতে পারলে ছাদে, ঘরের চালে কিংবা জামিতে চালকুমড়ার ভালো ফলন পাওয়া যায়।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

পাতা, পেঁয়াজ আর ফুল: পাকুন্দিয়ায় মুড়িকাটা পেঁয়াজে তিন দফা আয়শাকসবজি

পাতা, পেঁয়াজ আর ফুল: পাকুন্দিয়ায় মুড়িকাটা পেঁয়াজে তিন দফা আয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এবার প্রায় ২৯০ হেক্টরে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে; রোপণের ৯০ থেকে ১০০ দিনে পেঁয়াজ তোলা যায়, তার আগে পাতা আর পরে ফুল বিক্রি করেও আয় হয়।

এগ্রিকেয়ার২৪১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রাসায়নিক সারের সংকটে জৈব সারে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকজৈব

রাসায়নিক সারের সংকটে জৈব সারে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষক

চাহিদামতো রাসায়নিক সার না পেয়ে কুড়িগ্রামের কৃষকেরা গোবর ও কম্পোস্টে নিজেরাই জৈব সার তৈরি করে শীতকালীন সবজি চাষ করছেন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

দাম নেই, কিশোরগঞ্জের হিমাগারে পড়ে আছে আলু

পাকুন্দিয়ার হিমাগারে আলু রেখে কৃষক ও ব্যবসায়ীদের কেজিপ্রতি খরচ পড়েছে ২৩ থেকে ২৪ টাকা, অথচ এখন দাম ১০ থেকে ১২ টাকা; খালাসের সময়সীমা ১৫ নভেম্বর।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)