সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩১°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস ৮ কিমি/ঘ

কৃষিখাতে বরাদ্দ তুলনামূলক কমেছে

সামগ্রিক জাতীয় বাজেটের তুলনায় এবারও কৃষিখাতে বরাদ্দ কমেছে। খোলসা করা হয়নি বিশেষ অর্থসহায়তা বা ভর্তুকির বিষয়টি। তবে এসেছে নতুন নতুন দিক নির্দেশনা। কোন কোন ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে টানা কয়েক বছর ধরে কৃষক ও খামারিদের উত্থাপিত দাবি ও চাহিদাগুলো।

সামগ্রিক জাতীয় বাজেটের তুলনায় এবারও কৃষিখাতে বরাদ্দ কমেছে। খোলসা করা হয়নি বিশেষ অর্থসহায়তা বা ভর্তুকির বিষয়টি। তবে এসেছে নতুন নতুন দিক নির্দেশনা। কোন কোন ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে টানা কয়েক বছর ধরে কৃষক ও খামারিদের উত্থাপিত দাবি ও চাহিদাগুলো।

বাজেটপূর্ব আলোচনা আর জল্পনা কল্পনায় ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে পরিবর্তন ও নতুন চমকের আশা থাকলেও কৃষিতে নেই নতুন কিছু। সামগ্রিকভাবে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪০ হাজার ৯’শ ৭৫ কোটি টাকা। এর মধ্যে কৃষিখাতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে বরাদ্দ ১২ হাজার ৬’শ ৯৯ কোটি টাকা। যা মোট বাজেটের ৪ দশমিক ৩০। চলতি অর্থবছরের চেয়ে দশমিক ৬৫ শতাংশ কম।

মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪’শ ৮৯ কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় ২’শ ৮৩ কোটি টাকা বেশি। বাজেট বক্তৃতায় প্রস্তাব করা হয়েছে, চর এলাকায় চলতি অর্থবছরের বরাদ্দ অব্যাহত রাখার।

শাক সবজি ফলমুল সংরক্ষণে কোনো দিক নির্দেশনা না আসলেও দানাদার খাদ্য সংরক্ষণের ক্ষমতা আরো বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

পোল্ট্রি শিল্পের আয়করমুক্ত সুবিধার মেয়াদ বাড়ানো হয়নি বাজেট প্রস্তাবনায়। আমদানি পর্যায়ে অব্যাহত আছে শুষ্ক কর মুক্ত সুবিধা। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কৃষি প্রক্রিয়াজাতকরণে গুরুত্ব দেয়ার কথা।

তবে কৃষি উপকরণ, সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ও অত্যাবশকীয় ভোগ্যপণ্যে কর অব্যাহতি বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে কৃষি ঋণ।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফল

২০০ টাকার একটি চারা থেকে সাড়ে আট বিঘার লেবু বাগান, যশোরের প্রেম কুমারের গল্প

যশোরের বাঘারপাড়ার মাঝিয়ালী গ্রামের প্রেম কুমার ২০১১ সালে ২০০ টাকায় একটি বীজহীন কাগজি লেবুর চারা কিনে শুরু করেন; এখন সাড়ে আট বিঘায় দেড়-দুই হাজার গাছ, মাসে আয় লাখ টাকা।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

গোপালগঞ্জে সামাউলের ২২ একরের বীজহীন লেবু বাগান, বছরে আয় অর্ধকোটি টাকা

ছয় বছর আগে আড়াই একর ইজারা জমিতে শুরু করে গোপালগঞ্জের উদ্যোক্তা সামাউল ইসলাম এখন ২২ একরে ১২ হাজার বীজহীন লেবুগাছের বাগান করেছেন; বছরে আয় প্রায় অর্ধকোটি টাকা, কাজ করছেন ২৫ জন।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

সিকৃবির ২০ বছর: পতিত জমি চাষে আনা ও কৃষিজমি রক্ষায় সমন্বিত নীতির তাগিদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, উৎপাদন, বাজার, প্রযুক্তি ও কৃষকের জীবনমান একসঙ্গে বিবেচনা করে কৃষিনীতি হলে সমৃদ্ধি টেকসই হবে।

এগ্রিকেয়ার২৪৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)