সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

‘গ্রামীণ উন্নয়নের অনুপ্রেরণার দৃষ্টান্ত’ আকসা

পটুয়াখালীর কমলাপুরে ঔষধি বৃক্ষরোপণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ছয় হাজারেরও বেশি ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

পরিবেশ

পটুয়াখালীর কমলাপুরে ঔষধি বৃক্ষরোপণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ছয় হাজারেরও বেশি ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় কমলাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত কমলাপুর ইউনিয়নের চাকরিজীবী ও প্রবাসীদের নিয়ে গঠিত ‌'আমরা কমলাপুর সন্তান (আকসা)' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ছালাম মৃর্ধা। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ তারেক হাওলাদার এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) মো. সাজেদুল ইসলাম।

আয়োজকরা জানান, তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবী ও গ্রামবাসীর অংশগ্রহণে রোপণ করা হয় ছয় হাজারেরও বেশি ঔষধি গাছ, যা গ্রামীণ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এক 'সবুজ বিপ্লবের' সূচনা করেছে। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় ও দরিদ্র শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়েছে। এতে স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে আকসা'র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. রিফাত তামান্না প্রমি চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় নারী কুলসুম বেগম বলেন, এখানে এসে ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব ভালো লাগছে। আমাদের মতো দরিদ্র মানুষের জন্য এটি অনেক উপকারের।

কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল ছালাম মৃর্ধা বলেন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় গড়ে ওঠা এই উদ্যোগ 'গ্রামীণ উন্নয়নের অনুপ্রেরণার দৃষ্টান্ত' হিসেবে কাজ করবে। আমি আমার ইউনিয়নের সবাইকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগের জন্য।

অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার বলেন, এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে বড় ভূমিকা রাখে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা কমলাপুরের লোকজন যদি এভাবে সহযোগিতা করে, তাহলে ইউনিয়নের অসহায় মানুষ আরও উপকৃত হবে।

মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()