সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

লালশাক চাষে লাভবান কৃষক আবদুর রহমান

লালশাক চাষ করে আর্থিকভাবে লাভবান হতে চলেছেন কৃষক আবদুর রহমান ভূঞা। চলতি মৌসুমে ১৮০ শতাংশ জমিতে লালশাক চাষে খরচ করেছেন ৩০ হাজার টাকা। চার ভাগের এক ভাগ শাক বিক্রি করে আয় করেছেন ৬০ হাজার টাকা।

শাকসবজি

লালশাক চাষ করে আর্থিকভাবে লাভবান হতে চলেছেন কৃষক আবদুর রহমান ভূঞা। চলতি মৌসুমে ১৮০ শতাংশ জমিতে লালশাক চাষে খরচ করেছেন ৩০ হাজার টাকা। চার ভাগের এক ভাগ শাক বিক্রি করে আয় করেছেন ৬০ হাজার টাকা।

ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের কৃষক মো. আব্দুর রহমান ভূঞা। চলতি মৌসুমে ১৮০ শতাংশ জমিতে লালশাক চাষ করে ভালো লাভের স্বপ্ন দেখছেন। আবহাওয়া অনুকূলে থাকায় বেশ লাভ হবে বলে আশা করছেন তিনি।

উপজেলা কৃষি অফিস জানায়, দাগনভূঞা উপজেলায় কৃষিখাতে নীরব বিপ্লব ঘটেছে। এক সময় কৃষকরা শুধু ধান চাষ করতেন। এখন অনেকেই আধুনিক পদ্ধতিতে নানা জাতের লালশাক উৎপাদন করছেন। লাভ বেশি হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে লালশাক চাষ। উপজেলায় প্রায় ৮০ হেক্টর জমিতে এ বছর উচ্চ ফলনশীল লালশাক চাষ হয়েছে।

কৃষক মো. আব্দুর রহমান ভূঞা বলেন, 'আগে আমার এ জমিতে মাছ চাষ করতাম। আমি মূলত একজন মৎস্যচাষি। এ মৌসুমে খামারে পানি সংকট থাকায় লালশাক চাষ করি। কৃষি বিভাগের পরামর্শে এ পদ্ধতিতে গত বছর লালশাক চাষ করে প্রায় ৬০ হাজার টাকা বিক্রি করেছি। চলতি বছর অনেক বেশি লাভবান হবো বলে আশাবাদী।'

পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ বলেন, 'লালশাক উৎপাদন বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চিত্র। এসব গ্রামের কৃষক এখন লালশাক উৎপাদনে অনেক বেশি অভিজ্ঞ। এ ছাড়া কৃষিকাজের ক্ষেত্রে তাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, তার সবটুকুই আমাদের কাছ থেকে দেওয়া হয়। আশা করছি এবার লালশাক চাষে অনেক বেশি লাভবান হবেন।'

আবদুল্লাহ আল-মামুন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

বড় খুচরা বিক্রেতার সামনে এখনও দুর্বল ইউরোপের ফল-সবজি উৎপাদক সংগঠন: নিরীক্ষা প্রতিবেদন

বছরে একশ কোটি ইউরোর বেশি ইইউ সহায়তা পেয়েও ফল ও সবজি চাষিদের উৎপাদক সংগঠনগুলো সদস্য ও বাজার হারাচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় কোর্ট অব অডিটরস।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

ফার্মার স্কুলে শিখে ১০ কাঠায় বেগুন থেকে তিন মাসে ৬০ হাজার টাকা আয় চারঘাটের কৃষকের

রাজশাহীর চারঘাটে সিনজেনটা বাংলাদেশের ফার্মার স্কুলে ১৪ গ্রামের দেড় হাজারের বেশি কৃষক হাতে-কলমে চাষাবাদ শিখছেন; বেগুন, পাতাকপি ও মুলার আগাম চাষে বাড়ছে আয়।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
বাজার ব্যবস্থাপনা

চট্টগ্রামে এক সপ্তাহে সবজি কেজিতে ১০–৪০ টাকা বাড়তি, শিম ২৬০, কাঁচা মরিচ ২৪০; চাঁদপুরের ইলিশ ৩ হাজার

আড়তে সরবরাহ কমায় চট্টগ্রামের কাজির দেউড়ি, পাহাড়তলী ও নয়াবাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে; দেশি ইলিশ কেজি ৩ হাজার টাকা হলেও ভারতীয় ইলিশ ১,৮০০ ও মিয়ানমারের ২,২০০; দেশি মুরগি ৬৫০, ডিম-মাংস-মসলা অপরিবর্তিত।

দেশ রূপান্তর১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()