সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

রামুতে বসতিতে বন্যহাতির হামলা, এক শিশু নিহত

কক্সবাজারের রামুর পাহাড়ঘেরা ইউনিয়ন ঈদগড়ে বসতবাড়িতে হানা দিয়েছে বন্যহাতি। এতে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ বছর বয়সী আরও এক শিশু।

বাংলাদেশ

কক্সবাজারের রামুর পাহাড়ঘেরা ইউনিয়ন ঈদগড়ে বসতবাড়িতে হানা দিয়েছে বন্যহাতি। এতে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ বছর বয়সী আরও এক শিশু।

বুধবার (১৮ জুন) ভোররাতে পাহাড়ি এলাকা মইত্তাতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান সাদ মনি ঈদগড়ের মইত্তাতলি এলাকার আমির হামজার ছেলে। আর আহত হয়েছে তার অপর মেয়ে বিলকিস আকতার।

ঈদগড় ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন জানান, রাতে এলাকায় বন্য হাতিরপাল ঢুকে। চলারপথে একটি হাতি আমির হামজার বসতবাড়িতে হামলা চালায়। এসময় পরিবারের সদস্যরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে আমির হামজার শিশুপুত্র আবদুর রহমান সাদ মনি ও মেয়ে বিলকিস আকতার হাতির আক্রমণে আহত হয়। স্থানীয়রা হাতি তাড়িয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে পৌঁছার পর আবদুর রহমানের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করে। চমেকে নেওয়ার পথে বুধবার সকালে মারা যায় সে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জ কর্মকর্তা তৌকির হাসান।

তিনি জানান, আবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে বনবিভাগ সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করবে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()