সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

চুয়াডাঙ্গায় ধানখেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে ধানখেত থেকে ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ধান কাটার হারভেস্টার মেশিনে জড়িয়ে পড়লে স্থানীয়রা সাপটি দেখতে পান।

পরিবেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে ধানখেত থেকে ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ধান কাটার হারভেস্টার মেশিনে জড়িয়ে পড়লে স্থানীয়রা সাপটি দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজগরটি ধান কাটার মেশিনে আটকে গেলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই সেটি মারতে উদ্যত হলে স্থানীয় যুবক সাদ্দাম হোসেন বাধা দেন। তিনি কৌশলে সাপটিকে বস্তায় ভরে বাড়িতে নিয়ে আসেন। এ সময় সাপটি তাকে কামড়ালেও এটি বিষধর না হওয়ায় কোনো ক্ষতি হয়নি।

পরে খবর পেয়ে উপজেলা বনবিভাগ ও খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা রাত ১২টার দিকে সাদ্দামের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করে। সাপটি সুন্দরবন এলাকায় অবমুক্ত করার প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন 'পানকৌড়ি'-র প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ জানান, এটি দেশীয় অজগর বা ময়াল সাপ, বৈজ্ঞানিকভাবে যা ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত। সম্পূর্ণ নির্বিষ এই প্রজাতির সাপ চুয়াডাঙ্গায় এটাই প্রথম ধরা পড়লো।

দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপটি বন্যা ও অতিবৃষ্টির কারণে মাথাভাঙ্গা ও ভৈরব নদীর স্রোতে ভেসে এসেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, এই অঞ্চলে সাধারণত এমন অজগর দেখা যায় না। আমাদের এলাকায় কোনো অভয়ারণ্য না থাকায় সাপটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।

হুসাইন মালিক/এমআরএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()