সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কক্সবাজারে দলছুট বন্যহাতির আক্রমণে একজন নিহত

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগর এলাকায় বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগর এলাকায় বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনির আলম (৪২)। তিনি কলাতলীর বড়ছড়ার দরিয়ানগর এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও বন বিভাগ সূত্র জানায়, হিমছড়ি সংরক্ষিত বনে বেশকিছু বন্যহাতির বিচরণ রয়েছে। হাতিগুলো মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। আজ ভোরের দিকে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি দলছুট বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানান। তবে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। এসময় হাতির আক্রমণে ওই ব্যক্তি আহত হন। পরে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন বিভাগের কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দেওয়া হয়।

গত তিন দশকের বেশি সময় বড়ছড়া দরিয়ানগর এলাকায় জনবসতি গড়ে ওঠার পর বন্যহাতির আক্রমণে কোনো মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()