সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

মসজিদের গাছের এক আম বিক্রি হলো ১৪ হাজার টাকায়

পশ্চিমবঙ্গে বীরভূমের দুবরাজপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদের জমিতে বহু মূল্যের মিয়াজাকি আম ধরেছে। পৃথিবীর সবচেয়ে দামি প্রজাতির আমের মধ্যে অন্যতম জাপানের মিয়াজাকি আম। যার দাম প্রতি কেজি আড়াই লাখ থেকে তিন লাখ রুপি।

ফল

পশ্চিমবঙ্গে বীরভূমের দুবরাজপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদের জমিতে বহু মূল্যের মিয়াজাকি আম ধরেছে। পৃথিবীর সবচেয়ে দামি প্রজাতির আমের মধ্যে অন্যতম জাপানের মিয়াজাকি আম। যার দাম প্রতি কেজি আড়াই লাখ থেকে তিন লাখ রুপি।

মসজিদ কর্তৃপক্ষ প্রথমে বুঝতে পারেনি এটি দামি প্রজাতির আম গাছ। পরে জানতে পেরে শুরু হয় শোরগোল। গাছে আম ধরেছে মোট ১০ থেকে ১২টি। তবে মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয়, এই আম নিলামে তোলা হবে।

শুক্রবার (২ জুন) নিলামে একটি আমের দাম ওঠে ১০ হাজার ৬০০ রুপি (১৪ হাজার টাকা)। আমটি কেনেন স্থানীয় ব্যবসায়ী পপিন।

পপিন বলেন, মসজিদ কর্তৃপক্ষকে আর্থিক সাহায্য করার লক্ষ্যেই নিলামে ১০ হাজার ৬০০ রুপি দিয়ে আম কিনেছি। আন্তর্জাতিক বাজারে এক লাখ রুপির বেশি দরে এই আম বিক্রি হচ্ছে। এখান থেকে একটা চারা গাছ কিনতে চাই।

মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আম নিলামে বিক্রি করে, যে রুপি পাওয়া যাবে তা দিয়ে মসজিদের উন্নয়নের ব্যবহার করা হবে। আগামী বছরগুলোতেই চলবেই প্রক্রিয়া।

মসজিদের ইমাম মোহাম্মদ রফিক উদ্দিন খান বলেন, প্রথমে আমরা জানতাম না এটা এত দামি আম গাছ। আমগুলো প্রথমে সবুজ, পরে বেগুনি, শেষে পেকে লাল রঙের হয়েছে। এই আম অন্য আমের চেয়ে একদম আলাদা দেখতে। সোশ্যাল সাইটে দেখে জানতে পেরেছি এটি মিয়াজাকি আম। সচরাচর পাওয়া যায় না, খুব দামি। তবে এটা গরিব মানুষের অঞ্চল। তাই আমরা ঠিক করি একটা আম নিলাম করবো।

মসজিদ কমিটির সভাপতি কাজী আবু তালেব বলেন, এই আম গাছটি পাড়ার একটা ছেলে লাগিয়েছিল। সে এখন আমাদের মধ্যে নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আম নিলামের টাকা মসজিদের উন্নয়নে কাজে লাগাবো।

অসাধারণ সুগন্ধ ও খেতে চিনির চেয়েও মিষ্টি এই আম। সেই সঙ্গে আঁশ বা ফাইবার একেবারে নেই বললেই চলে। এই আম খেয়ে দেখার সুযোগ হবে বীরভূমবাসীর। একেবারে গাছ পাকা মিয়াজকি আম।

ডিডি/এমআরএম/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()