সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

এক ইলিশের দাম ৬ হাজার টাকা

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কেজি ৮২০ গ্রাম ওজনের একটি ইলিশ ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে পায়রা নদীতে স্থানীয় জেলে নীরব হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি এটি উপজেলার সুবিদখালী বাজারের মৎস্য আড়তে নিয়ে যান।

মৎস্য

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কেজি ৮২০ গ্রাম ওজনের একটি ইলিশ ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে পায়রা নদীতে স্থানীয় জেলে নীরব হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি এটি উপজেলার সুবিদখালী বাজারের মৎস্য আড়তে নিয়ে যান।

আড়তে ব্যবসায়ী হরেন বাবু জানান, মাছটি নিলামে জাকির হোসেন নামের এক ব্যবসায়ী ৬ হাজার টাকায় কিনে নেন। এ সময় বাজারে ভিড় জমে যায় উৎসুক মানুষের। সচরাচর এত বড় ইলিশ এ বাজারে পাওয়া যায় না বলেও তিনি জানান।

জাকির হোসেন বলেন, এত বড় ইলিশ এখন সচরাচর মেলে না। তাই নিলামে কিনেছি। মাছটি বিক্রি করে কতটা লাভ হবে তা এখনই বলা যাচ্ছে না।

জেলে নীরব হাওলাদার বলেন, এর আগে এতো বড় ইলিশ পাইনি। মাছটি পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। ভালো দামে মাছ বিক্রি করতে পেরেছি।

মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, সম্প্রতি দেড় কেজির আশপাশে ইলিশ ধরা পড়ছে। তবে এক কেজি ৮২০ গ্রাম ওজনের ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হওয়াটা কিছুটা বেশি দাম। নিয়ম মেনে মাছ ধরা ও অবরোধকাল মেনে চলার কারণে বড় ইলিশ ধরা পড়ার সম্ভাবনা বাড়ছে।

মাহমুদ হাসান রায়হান/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()