সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

দেড়শ টাকার আম সাড়ে ৩ টাকায় বিক্রি

আধা ঘণ্টার ঝড়ে চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে জেলার গোমস্তাপুর উপজেলায় ঝরে পড়েছে পরিপক্ব আম। কয়েকদিন পরেই এসব আম বাজারে উঠত। এসব আম বিক্রি হচ্ছে মাত্র সাড়ে ৩ টাকা কেজি দরে। এতে দুশ্চিতায় দিন কাটছে আম চাষিদের।

ফল

আধা ঘণ্টার ঝড়ে চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে জেলার গোমস্তাপুর উপজেলায় ঝরে পড়েছে পরিপক্ব আম। কয়েকদিন পরেই এসব আম বাজারে উঠত। এসব আম বিক্রি হচ্ছে মাত্র সাড়ে ৩ টাকা কেজি দরে। এতে দুশ্চিতায় দিন কাটছে আম চাষিদের।

শনিবার (১৭ মে) বিকেলে গোমস্তাপুর উপজেলার জাতাহারা, রহনপুর, জামতলা এলাকা ঘুরে দেখা যায়, বস্তায় করে ভ্যানসহ বিভিন্ন যানবাহনে আম বিক্রি করতে আসছেন চাষিরা। আর রাস্তায় বসে এসব আম সাড়ে তিন টাকা কেজি দরে ক্রয় করছেন ব্যবসায়ীরা। এসব আম যাচ্ছে জেলার বিভিন্ন স্থানে।

গোমস্তাপুর উপজেলার আম চাষি আজিম আলি বলেন, 'গত রাতে এ উপজেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে। এতে গোলাভোগ, আশ্বিনা, খিরসাপাতসহ ঝড়ে পড়েছে। তবে এখনো চাঁপাইনবাবগঞ্জে আমের বাজার বসেনি। সেক্ষেত্রে এসব বিক্রি করতে পারছি না। এজন্য স্থানীয়ভাবে এসব আম বিক্রি করতে হচ্ছে সাড়ে তিন টাকা কেজি দরে। কয়েকদিন পরেই এসব আম বিক্রি হত ১০০-১৫০ টাকা কেজি দরে।'

একই এলাকার আম চাষি রফিকুল ইসলাম বলেন, 'ঝড় বৃষ্টিতে ঝরে যাওয়া আম কেউ কিনে নিতে চায় না। তাই স্থানীয় ব্যবসায়ীরা মাত্র সাড়ে তিনটাকা কেজি দরে এসব আম কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। আমরা গত কালকের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি।'

জাতাহারা এলাকার আম চাষি আব্দুল আলিম বলেন, 'এক সপ্তাহ পর বাজারে এসব আম পেড়ে বিক্রি করতাম। কিন্তু গত কালকের ঝড়ে অর্ধেকের বেশি আম পড়ে গেছে। যে আমগুলো দেড়শ টাকা কেজি দরে বিক্রি হত। ঝড়ে পড়ে যাওয়ায় এসব আম এখন বিক্রি হচ্ছে সাড়ে ৩ তিন টাকা কেজি দরে।'

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, 'রাতের ঝড় বৃষ্টিতে কিছু আমের ক্ষয়ক্ষতি হয়েছে। গোমস্তাপুরে ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি। এসব আম তেমন কোনো কাজে না আসায় কম দামে বিক্রি হয়।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, 'চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে মৌসুমি আমের বাগান রয়েছে। এতে চলতি বছরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন।'

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()