সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত ১৪ ফুট লম্বা অজগর

রাঙ্গামাটির সদরে একটি হাঁসের খামার থেকে ১৪ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় ।

লাইভস্টক

রাঙ্গামাটির সদরে একটি হাঁসের খামার থেকে ১৪ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় ।

এর আগে পার্বত্য জেলা পরিষদে কর্মরত কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা প্রকৌশলী ইসমাইল হোসেনের হাঁসের খামার থেকে উদ্ধার করা হয় অজগর সাপটি।

তিনি আরও জানান, অজগর সাপটি আমার খামারের ৩-৪ টি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর, আমরা রাত ৩টা হতে অজগর সাপটিকে ধরতে চেষ্টা করি। অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় অজগর সাপটিকে ধরতে সক্ষম হই। সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার আবু সুফিয়ান জানান, অজগর সাপটির ওজন প্রায় ১৫ কেজি । সকাল ১১ টায় ধৃত অজগর সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন, রাইংখিয়ংমুখ বনশুল্ক পরীক্ষণ ফাড়িঁর স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাইফুল উদ্দীন/এনআইবি/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

টনপ্রতি ৫৪০ ডলারের রেশন: অস্ট্রেলিয়ার ফিডলটে ১০০ দিনের গরুতে মাথাপিছু ১৭০ ডলার লোকসান

বিফ সেন্ট্রালের সর্বশেষ ১০০ দিনের গ্রেইনফেড ট্রেডিং বাজেটে কুইন্সল্যান্ডের ডার্লিং ডাউন্সের কাস্টম ফিডলটে এ সপ্তাহে ঢোকা ৪৫০ কেজির একটি ফিডার বাছুরে লোকসান ১৭০ ডলার—ফিডার ৫২০ সেন্ট/কেজি, রেশন ১৫ বছরের সর্বোচ্চের কাছে টনপ্রতি ৫৪০ ডলার, আর ব্রেকইভেন ৯২৬ সেন্টের বিপরীতে ফরোয়ার্ড চুক্তি ৮৭৫ সেন্ট/কেজি।

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

গরু কিনে লাভ হবে কি না—উত্তর আয়ারল্যান্ডের খামারিদের জন্য চারটি হিসাবযন্ত্র আনল সিএএফআরই

উত্তর আয়ারল্যান্ডের কলেজ অব এগ্রিকালচার, ফুড অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজ (CAFRE) অনলাইনে চারটি ক্যালকুলেটর চালু করেছে—স্বল্পমেয়াদি ফিনিশিং, বাছুর থেকে মাংস, ষাঁড়ের মাংস আর ‘রাখব না বেচব’—যাতে খামারি নিজের ক্রয়মূল্য, খাদ্যব্যয় ও মাংসের দামের হিসাব বসিয়ে গরুপ্রতি ও দিনপ্রতি মার্জিন আগেই দেখে নিতে

Agriland২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

দেউলিয়া টুইডডেলস কিনে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় মৌমাছি পালক হলো এগমন্ট হানি

নিউ প্লিমাথের মানুকা মধু রপ্তানিকারক এগমন্ট হানি (Egmont Honey) ১৮ সেপ্টেম্বর তাইহাপের ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মৌমাছি পালন ব্যবসা টুইডডেলস হানির ক্রয় চূড়ান্ত করেছে; তাদের মৌচাক দাঁড়াল ২২ হাজারের বেশি—যখন দেশে নিবন্ধিত মৌচাক ২০১৯-এর ৯ লাখ ১৮ হাজার থেকে নেমে ৪ লাখ ৯০ হাজারের নিচে, আর কাঁচা মানুকা মধুর

Rural News Group২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()