ইউরোপের বেলারুশ থেকে এসে বাংলাদেশকে আপন করে নেওয়া আলা ইমরান! তিন দশকেরও বেশি সময় ধরে এই দেশের মাটি, পানি আর মানুষকে ভালোবেসে চট্টগ্রামের হিলভিউতে গড়ে তুলেছেন অসাধারণ এক ছাদকৃষি। তিনজনই স্থপতি এই পরিবারটি তাদের স্থাপত্য শিল্পবোধ দিয়ে ছাদকে সাজিয়েছেন এমনভাবে যা দেখলে চোখ জুড়িয়ে যায়।
করোনাকালে শুরু হওয়া এই সবুজ যাত্রা আজ হয়ে উঠেছে পরিপূর্ণ এক পারিবারিক আয়োজন। রমজানে প্রতিদিন এই ছাদ থেকেই আসছে তাজা সবজি। কন্যা আমরিন এই সবুজের মাঝে বসেই আঁকেন ছবি। ভিন্ন দেশ, ভিন্ন ভাষা তবুও বাংলাদেশের কৃষির প্রতি এই ভালোবাসা সত্যিই অনুপ্রেরণার।





মন্তব্য
(০)