সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

মোংলায় ভেসে এলো গলায় রশি বাঁধা মৃত কুমির

মোংলার নারকেলতলা খাল থেকে একটি মৃত কুমির উদ্ধার করেছে বনবিভাগ। রোববার (১৯ অক্টোবর) সকালে খালে কুমিরটি ভাসতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। পরে তারা কুমিরটি উদ্ধার করে সুন্দরবনের করমজলে মাটি চাপা দেয়।

পরিবেশ

মোংলার নারকেলতলা খাল থেকে একটি মৃত কুমির উদ্ধার করেছে বনবিভাগ। রোববার (১৯ অক্টোবর) সকালে খালে কুমিরটি ভাসতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। পরে তারা কুমিরটি উদ্ধার করে সুন্দরবনের করমজলে মাটি চাপা দেয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেল সংলগ্ন মোংলার নারকেলতলা খালে রোববার সকালে একটি মৃত কুমির ভাসতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে কুমিরটি উদ্ধার করা হয়। এরপর সন্ধ্যায় সেটিকে সুন্দরবনের করমজলে মাটি চাপা দেওয়া হয়েছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া মৃত কুমিরটির গলায় রশি বাঁধা ছিল। এছাড়া কুমিরের সামনের ডান পা নেই। ধারণা করা হচ্ছে অন্তত ২/৩ দিন আগে কে বা কাহার কুমিরটি মেরে গলায় রশি বেঁধে টেনে নিয়ে নদীতে ফেলে দেয়। এরপর সেটি ভাসতে ভাসতে নারকেলতলা খালে চলে আসে। কুমিরটির বয়স হবে প্রায় ১৫/১৬ বছর। আর পুরুষ এ কুমিরটি লম্বা প্রায় ৯ ফুট। কুমিরটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে পচে যাওয়ায় কুমিরের কোন অংশই (অঙ্গপ্রত্যঙ্গ) সংরক্ষণ করা সম্ভব হয়নি।

আজাদ কবির আরও বলেন, কে বা কাহারা কুমিরটিকে মেরেছে সে সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ এসব প্রাণী হত্যা করা অপরাধ। তাই অপরাধীদের শনাক্তে আমাদের ব্যাপক তৎপরতা শুরু করা হয়েছে।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()