সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মেঘনায় লঞ্চ থেকে ২৫০ কেজি জাটকা জব্দ, দুস্থদের মাঝে বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষায় বিশেষ অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫০ কেজি জাটকা উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর ও মোহনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মৎস্য

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষায় বিশেষ অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫০ কেজি জাটকা উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর ও মোহনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের সক্রিয় সহযোগিতায় 'মুলাদী' হতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি রেডসান-৫ থেকে জাটকা মাছগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত জাটকা তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. আনোয়ারুল হক, এবং উপজেলা মৎস্য দপ্তরের ইমাম হোসেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, চাঁদপুর মেঘনা নদী জাটকা সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। জাটকা ধরা ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছি। আজকের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ জাটকা উদ্ধার সম্ভব হয়েছে। জাটকা রক্ষা করলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়বে, মৎস্যজীবীরাও লাভবান হবে।

তিনি আরও জানান, নদী এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে ও অবৈধভাবে জাটকা আহরণ এবং পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ বিষয়ে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম. আনোয়ারুল হক বলেন, নদীতে চলমান নজরদারি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষা আমাদের যৌথ দায়িত্ব, এজন্য যে কোনো ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()