পরিবেশলালমনিরহাটে নুয়ে পড়েছে হাজার হেক্টর জমির ধান
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের হালকা বৃষ্টি ও দমকা বাতাসে লালমনিরহাটের পাঁচটি উপজেলার হাজার হাজার হেক্টর জমির পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক ক্ষেতের ধান মাটির সঙ্গে মিশে গেছে, কিছু ক্ষেত পানিতে ডুবে আছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত কৃষক












