মৎস্যকুমিল্লায় ইলিশবোঝাই পিকআপ ডাকাতি, ৩ দিনেও গ্রেফতার নেই কেউ
কুমিল্লার মুরাদনগরে ইলিশ মাছবাহী পিকআপে ডাকাতির ঘটনা ঘটেছে। চালক ও মাছ ব্যবসায়ীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রাখা হয়। পরে পিকআপসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশ মাছ এবং নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।












