ফসলতানোরে আমন ধানে "সাতরা পোকার" আক্রমণ, কীটনাশকেও কাজ হচ্ছে না
রাজশাহীর তানোরে রোপা আমনের খেতে কৃষকদের ভাষায় "সাতরা পোকার" আক্রমণে ধানগাছ হলুদ হয়ে বসে যাচ্ছে; কারেন্ট পোকা ও পচন রোগের কীটনাশক দিয়েও ফল মিলছে না, খরায় বিঘাপ্রতি খরচ দাঁড়িয়েছে ১৪ থেকে ১৬ হাজার টাকা।
