ফলজাহাপুরে গাছে গাছে লাল-সবুজ-গোলাপি লিচু
লিচুর গ্রামখ্যাত মধুখালী উপজেলার জাহাপুর। জাহাপুর গ্রামের লিচু জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কয়েক দশক ধরে এখানকার লিচু বেশ সুনাম কুড়াচ্ছে। খেতেও সুস্বাদু। তবে এখন শুধু জাহাপুরেই নয়, আশপাশের অন্তত দশ-বারটি গ্রামে ব্যাপক হারে চাষ হচ্ছে লিচুর।












