পরিবেশসাতছড়ি জাতীয় উদ্যানে দুই বিষধর সাপ অবমুক্ত
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে একটি গোখরা ও একটি দাড়াশ অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বন বিভাগের উপস্থিতিতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের জেলা সদস্য রবি কস্তা উদ্ধার করা সাপ দুটি তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন।












