পরিবেশগাছ লাগালেই মিলবে অ্যাসাইনমেন্টের নম্বর
অ্যাসাইনমেন্ট নম্বরের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ। সারাদেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে বিভাগের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নম্বর হিসেবে গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ গাছ লাগালেই মিলবে অ্যাসাইনমেন্ট নম্বর।












