শাকসবজিকৃষকদের আশার আলো দেখাচ্ছে ক্যাপসিকাম
জয়পুরহাটের সবজির সুনাম দেশজুড়ে। নতুন নতুন সবজি চাষের মধ্যে ক্যাপসিকাম চাষেও পরিচিতি বেড়েছে। ধান, গম ও আলু চাষ করে যেখানে লোকসান হতো; সেখানে ক্যাপসিকাম চাষ করে সফল এক চাষি। এক সময়ের ফুটপাতে ডাব বিক্রেতা আব্দুর রশিদ বর্তমানে সফল কৃষি উদ্যোক্তা। বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ করে সবার নজর কেড়েছেন তিনি।












