পরিবেশপঞ্চগড় সীমান্তে আহত নীলগাই উদ্ধার
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে আহতাবস্থায় একটি নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (১১ মে) সকালে উপজেলা সদরের গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকার পাড়ার একটি ভুট্টা ক্ষেতে গাইটি দেখতে পান স্থানীয়রা। পঞ্চগড় প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা সেখানেই চিকিৎসার ব্যবস্থা করেন।












