পরিবেশখাগড়াছড়িতে বিপন্ন ভালুক-হরিণসহ ৯ বন্যপ্রাণী উদ্ধার
খাগড়াছড়িতে বন বিভাগের বিশেষ অভিযানে একটি বিপন্ন এশিয়াটিক ব্ল্যাক বিয়ার (কালো ভালুক), ছয়টি মায়া হরিণ এবং দুটি বানর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরের তেঁতুল তলা এলাকার সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমার বাগানবাড়ি থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়।












