ফলঅপরিপক্ব ফল সংগ্রহে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জ্যৈষ্ঠের মৌসুমকে ঘিরে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। ক্যাম্পাসের আম, লিচু, কাঁঠালসহ বিভিন্ন ফল অপরিপক্ক অবস্থায় সংগ্রহে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। ফলের সুরক্ষা নিশ্চিত করে পরিপক্ক অবস্থায় সবার জন্য সমানভাবে বণ্টনের লক্ষ্যে আয়োজন করা হবে 'মধুফল উৎসব'।












