পরিবেশহাওরে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটতে মাইকিং
নেত্রকোনার উজানে ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। পাহাড়ি ঢলের মাধ্যমে বৃষ্টিপাতের পানি নামছে জেলার নদ-নদীগুলোতে। এরই মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সমতলেও বেড়েছে পানি। তাই অকাল বন্যার শঙ্কায় হাওরে জমির পাকা ধান দ্রুত কাটতে মাইকিং করে কৃষকদের পরামর্শ দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো












