শাকসবজি‘আবাদ বেশি হইলেও লস, খারাপ হইলেও লস’
এবার শীতকালীন সবজির উচ্চ ফলন হয়েছে শেরপুরে। জেলার প্রতিটি বাজারেই আসতে শুরু করেছে শীতের সবজি। ব্রহ্মপুত্র নদের পাড়ে সবচেয়ে বড় পাইকারি বাজারেও জমে উঠেছে কেনাবেচা। তবে আমদানি বেশি হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও।










