সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

থানার আঙিনায় বাহারি সবজি চাষ

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা থানার আঙিনায় পতিত জায়গায় সবজি চাষ করছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের হাতে সবজি বাগানের পরিচর্যা করেন তিনি। থানার অন্য সদস্যরাও তাকে সহযোগিতা করেন। শুধু সবজি নয়, পাহাড়ি বন-জঙ্গলে মোড়ানো প্রায় পাঁচ একর জায়গাজুড়ে গড়ে তুলেছেন ফ

শাকসবজি

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা থানার আঙিনায় পতিত জায়গায় সবজি চাষ করছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের হাতে সবজি বাগানের পরিচর্যা করেন তিনি। থানার অন্য সদস্যরাও তাকে সহযোগিতা করেন। শুধু সবজি নয়, পাহাড়ি বন-জঙ্গলে মোড়ানো প্রায় পাঁচ একর জায়গাজুড়ে গড়ে তুলেছেন ফলজ বাগানও।

সম্প্রতি গুইমারা থানা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মাচাংয়ে ঝুলছে বিভিন্ন সাইজের লাউ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে শিম, বরবটি, ঝিঙে, কাঁচামরিচ, বেগুন, শসা, কলমিশাকসহ বিভিন্ন ধরনের সবজি। সবুজের মাঝে ভিন্ন রূপ ধারণ করেছে লাল শাক। আছে টমেটো আর দেশি ধনেপাতা। হলুদ রং ছড়িয়ে নিজের আগমনের খবর জানান দিচ্ছে মিষ্টি কুমড়া।

সবজির নিয়মিত পরিচর্যা করা কনস্টেবল মো. আতিকুর রহমান বলেন, ডিউটির ফাঁকে ফাঁকে অবসর সময়ে সবজি ও ফলের বাগানে পরিচর্যা করি। বাড়তি পরিশ্রম হলেও আমরা সবাই উৎসাহ নিয়েই কাজ করি। এখানকার মাটি উর্বর, একটু পরিচর্চায়ই ভালো ফলন পাওয়া যায়।

থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা আক্তার বলেন, সবজি বাগানের সামনে দাঁড়ালে মনে হয় নিজের বাড়িতেই আছি। নিজেদের হাতেই ক্ষেত থেকে লাউ, শাক, কুমড়া তুলে খাওয়ার যে স্বাদ সেটা আমরা সবাই উপভোগ করি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এক ইঞ্চি জায়গাও যেন খালি কিংবা পতিত না থাকে। প্রধানমন্ত্রীর এমন ঘোষণা আর খাগড়াছড়ির পুলিশ সুপারের নির্দেশে যোগদানের একমাস না যেতেই থানার আঙিনার ফাঁকা জায়গায় বিষমুক্ত সবজি চাষ করছি। থানায় কর্মরত পুলিশ সদস্যদের ৫০ শতাংশ সবজির চাহিদা এখান থেকে পূরণ হচ্ছে। পাশাপাশি থানা কমপাউন্ডজুড়ে অন্তত ৩৫ জাতের ফলের বাগান গড়ে তোলার কাজ চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এসজে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()