সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

স্কোয়াশ চাষে ক্ষতির মুখে কৃষক, পাশে নেই কৃষি বিভাগ

কুড়িগ্রামের ধরলা নদীর বালুময় চরে মরুভূমির ফসল স্কোয়াশ চাষ করে বিপাকে পড়েছেন কৃষক সাইদুল ইসলাম। তিনি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশ বাড়ি গ্রামের মৃত ইয়াজ উদদীনের ছেলে। শীতকালীন সবজি স্কোয়াশের গাছে পর্যাপ্ত ফুল-ফল দেখা গেলেও ঘন বৃষ্টির কারণে মোজাইক রোগের প্রভাব পড়ে।

শাকসবজি

কুড়িগ্রামের ধরলা নদীর বালুময় চরে মরুভূমির ফসল স্কোয়াশ চাষ করে বিপাকে পড়েছেন কৃষক সাইদুল ইসলাম। তিনি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশ বাড়ি গ্রামের মৃত ইয়াজ উদদীনের ছেলে। শীতকালীন সবজি স্কোয়াশের গাছে পর্যাপ্ত ফুল-ফল দেখা গেলেও ঘন বৃষ্টির কারণে মোজাইক রোগের প্রভাব পড়ে।

ছত্রাক জাতীয় এ রোগে নষ্ট হয়ে যায় স্কোয়াশ ক্ষেত। এর থেকে পরিত্রাণ পেতে সার ও কীটনাশক কোম্পানির প্রতিনিধিরা পরামর্শ দিলেও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খোঁজ নেই। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ায়নি তারা। ফলে হতাশা আর ক্ষোভ প্রকাশ করেন সাইদুল ইসলাম।

সরেজমিনে জানা যায়, ধরলা নদীর তীরে জেগে ওঠা বালুচরে সবুজের সমারোহ। যতদূর চোখ যায় বিস্তীর্ণ এলাকাজুড়ে নানা প্রজাতের সবজির চাষ। করলা, কুমড়া, টমেটোর পাশাপাশি ৪ বিঘা জমিতে স্কোয়াশের আবাদ করেন সাইদুল ইসলাম। এটি বিদেশে চাষাবাদ হলেও বাংলাদেশে বেশ পরিচিতি লাভ করেছে। অনেকে স্কোয়াশ চাষ করে স্বাবলম্বী হয়েছেন। কয়েকটি জেলায় স্কোয়াশ চাষের সফলতা দেখে তিনি উদ্যোগ নেন। তবে বৈরী আবহাওয়ার কারণে স্কোয়াশ চাষে ক্ষতির মুখে পড়েছেন।

স্কোয়াশ চাষি সাইদুল ইসলাম জানান, চাকরির পেছনে না ছুটে কৃষিতে ঝুঁকে পড়েন তিনি। প্রচলিত সবজি ও ফসলের পাশাপাশি স্কোয়াশ চাষ শুরু করেন। অন্য সবজির পাশাপাশি ৪ বিঘা জমিতে স্কোয়াশ চাষ শুরু করেন। সব মিলিয়ে বিঘাপ্রতি ২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে। ফলনও ভালো ছিল। তবে ঘন বৃষ্টির কারণে গাছ ও পাতা হলুদ হয়ে যায়। স্কোয়াশের মাথায় পচন ধরা শুরু হয়। কয়েকদিনে জমির স্কোয়াশ নষ্ট হয়ে যায়।

তিনি বলেন, 'অনেক আশা নিয়ে স্কোয়াশ চাষ করেছি। গাছে ফলন ভালো হচ্ছে দেখে ভেবেছিলাম লাভবান হবো। কিন্তু দুঃখের বিষয়, ক্ষেতটি নষ্ট হয়ে আমার অনেক ক্ষতি হলো। এ ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবো জানি না। এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো পরামর্শ পাইনি।'

একই গ্রামের কৃষক মোসলেম উদ্দিন বলেন, 'এখানে প্রথম স্কোয়াশ চাষ শুরু করেন সাইদুল। সামনের বছর আমিও স্কোয়াশ চাষ শুরু করতাম। হঠাৎ জানলাম সাইদুলের স্কোয়াশ ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফসল তোলার সময় কী কারণে গাছে পচন ধরতে শুরু করেছে বুঝতে পারলাম না। কৃষি বিভাগ যদি সাইদুলের পাশে থাকতো, তাহলে ক্ষতির মুখে পড়তো না।'

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, 'স্কোয়াশ একটি বিদেশি সবজির জাত।আমাদের দেশে এখন স্কোয়াশ চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। স্কোয়াশ চাষে নিবিড় পরিচর্যা করলে ভালো ফলন হয়। তবে সাইদুল ইসলামের ক্ষতির বিষয়টা আমার জানা নেই। আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে বলতে পারব।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()