ভিডিওমহেশপুরে প্রযুক্তির উৎকর্ষে বাড়ছে ফুল চাষ
দক্ষিণ-পশ্চিমাঞ্চল সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে ফুল চাষের ব্যাপক বিস্তার ঘটেছে। এখানে ফুলই দখল করেছে কৃষকের বড় স্বপ্নের জায়গা। আমরা যশোরের গদখালিতে ফুল চাষকে ঘিরে আর্থ সামাজিক পরিবর্তনের যে চিত্রগুলো দেখে আসছি তা সারাদেশের জন্যই দারুণ আশা জাগানিয়া। ফুল চাষ বাণিজ্যিক হয়ে ওঠায় এখানে জড়ো হয়েছে বহু স্বপ্ন।












