পরিবেশবক্সায় আনা বাঘিনির রেডিও কলার খুলে পড়ল, এনক্লোজারে ফের অচেতন করে পরানো
বিহারের জঙ্গল থেকে ধরে পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভে আনা বছর তিনেকের বাঘিনির রেডিও কলার পরানোর কিছুক্ষণের মধ্যেই খুলে যায়; এক দিনের ব্যবধানে তাকে দুবার অচেতন করতে হয়েছে।
