ফসলবাইরের মাটির জন্য বরাদ্দ ২ কোটি ৩৮ লাখ, কাটা হচ্ছে খালপাড়ের ফসলি জমি
দিনাজপুরের পার্বতীপুরে পাউবোর সেচখালের বাঁধ সংস্কারে প্রকল্প এলাকার বাইরে থেকে মাটি আনার কথা, বরাদ্দও আছে ২ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার টাকা। কিন্তু খালের দুই পাড়ের আবাদি জমি ১০-১২ ফুট গভীর করে কেটে সেই মাটি বাঁধে দেওয়া হচ্ছে; সরেজমিনে অনিয়মের সত্যতা পেয়ে ঠিকাদারকে দুই দফা চিঠি দিয়েছে পাউবো।
