শাকসবজিস্ত্রীদের সামনে পেঁয়াজ-মরিচ বাটলেন স্বামীরা
সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন নিয়ে প্রচলিত রীতি-নীতির পরিবর্তন ও পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করতে স্ত্রীদের সামনেই পেঁয়াজ ও শুকনা মরিচ বাটলেন স্বামীরা। বরগুনায় এমনই ভিন্নধর্মী আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‌'জাগো নারী'।












