মৎস্যমা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‌‌'মা ইলিশ সংরক্ষণ অভিযান' দেশব্যাপী চলমান। এ বিশেষ অভিযান ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় পরিচালিত হচ্ছে।












