সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

কুষ্টিয়ায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তারা। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে অভিযান শুরু করা হয়।

মৎস্য

কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তারা। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে অভিযান শুরু করা হয়।

অভিযানটি উপজেলার কয়া, জগন্নাথপুর ও চরসাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে আবার শিলাইদহ খেয়াঘাটে এসে বিকেল ৪ টায় শেষ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। অভিযানে সহযোগিতা করে থানার দুই পুলিশ সদস্য এবং মৎস্য কার্যালয়ের স্টাফরা।

এদিকে অভিযানে জব্দ প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই ২২ দিনে নদ, নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। তবুও কিছু অসাধু জেলে নদীতে মাছ ধরছে। তাদের প্রতিহত করতে নদীতে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়।

এসব তথ্য নিশ্চিত করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আজকের অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্টি করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আল-মামুন সাগর/এনএইচআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()