সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

চাঁদপুরে নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় ২৪ জেলে আটক

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৪ জেলেকে আটক করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীতে নৌপুলিশের বিশেষ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।

মৎস্য

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৪ জেলেকে আটক করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীতে নৌপুলিশের বিশেষ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।

তিনি জানান, অভিযানে মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে চাঁদপুর নৌ থানায় ৫ মামলায় ২১ জন, হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে ২ মামলায় ৩ জনকে নৌকা ও জালসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জানা যায়, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) প্রবীর কুমার রায় অভিযানে নেতৃত্ব দেন। এসময় নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও নৌপুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় বলেন, সরকার ঘোষিত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌপুলিশ সর্বদা তৎপর রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে লিপ্তদের বিরুদ্ধে জেলা প্রশাসন, নৌপুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।

শরীফুল ইসলাম/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()